Bangla24x7 Desk:Swastha Sathi Card : মোবাইলে চেক করুন কার্ডের ব্যালান্স। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারই আজ পরিচিত স্বাস্থ্যসাথী কার্ড-এর সঙ্গে। রাজ্য সরকারের এই স্বাস্থ্যবিমা প্রকল্প দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কাছে কার্যত আশীর্বাদ। তবে অনেকেই জানেন না, একাধিকবার চিকিৎসা করানোর পর কার্ডে কত টাকা ব্যালান্স রয়েছে, তা কীভাবে জানা যাবে। মোবাইল ফোন ব্যবহার করে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালান্স চেক করবেন। দু’টি উপায় রয়েছে – স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট , স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ।
১. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলুন। ২. যান অফিসিয়াল ওয়েবসাইটে https://swasthyasathi.gov.in/ ৩. হোমপেজে গিয়ে খুঁজে নিন “Check Your Online Status for Swastha Sathi Card” অপশন – ওই অপশনে ক্লিক করুন। ৪. নিজের জেলার নাম বেছে নিন , আধার নম্বর দিয়েও সার্চ করতে পারেন অথবা সরাসরি দিন URN নম্বর। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে যে নম্বরটি লেখা থাকে, সেটিই URN নম্বর। সমস্ত তথ্য দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। এরপরই স্ক্রিনে ভেসে উঠবে – কার্ডে কত টাকা ব্যালান্স রয়েছে। পরিবারের কতজন সদস্য কার্ডের সঙ্গে যুক্ত , পূর্বে কতবার ও কী চিকিৎসা হয়েছে তার বিবরণ। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপায় রয়েছে। গুগল Play Store খুলুন। সার্চ করুন Swasthya Sathi। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপ খুলে – বাঁদিকের উপরের কোণে থাকা তিনটি ডট (☰)-এ ক্লিক করুন, সেখানে পাবেন একাধিক অপশন বেছে নিন “URN Verification”। এরপর নিজের জেলা নির্বাচন করুন, দিন আপনার URN নম্বর। সব তথ্য দেওয়ার পর Show Data-তে ক্লিক করুন।
Swastha Sathi Card : মোবাইলে চেক করুন কার্ডের ব্যালান্স
Read More: Prada Perfume : শুধু চায়ের কাপে নয়, শরীরেও মাখতে পারবেন চায়ের সুবাস
ব্যস! সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনেই দেখা যাবে – স্বাস্থ্যসাথী কার্ডের বর্তমান ব্যালান্স , পরিবারের সদস্যদের নাম, কার্ড সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য, কেন আগে থেকেই ব্যালান্স জানা জরুরি? পরিবারও থাকে নিশ্চিন্তে। এক নজরে মনে রাখুন – স্বাস্থ্যসাথী কার্ডে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। ব্যালান্স চেক করতে লাগবে শুধুমাত্র URN নম্বর। ওয়েবসাইট বা অ্যাপ -দুটোই সম্পূর্ণ বিনামূল্যে ও সহজ। তাই আর দেরি নয়। আজই কয়েক মিনিট সময় নিয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালান্স চেক করে রাখুন।
