Bangla24x7 Desk: Red Spots On Legs : মোজা খোলার পর দীর্ঘক্ষণ পায়ে দাগ? অবহেলা নয়। স্কুল যাওয়া-আসা হোক কিংবা অফিসের দীর্ঘ কর্মঘণ্টা – সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকেই একটানা মোজা পরে থাকেন। তার ফলে মোজা খোলার পর পায়ে দাগ বসে যাওয়া খুবই পরিচিত সম*স্যা। কারও ক্ষেত্রে পা ধোয়ার সঙ্গে সঙ্গেই সেই দাগ মিলিয়ে যায়। কারও কারও পায়ে ঘণ্টার পর ঘণ্টা দাগ রয়ে যায়। চিকিৎসকদের মতে, মোজা খোলার পর দীর্ঘ সময় পায়ে দাগ থেকে যাওয়া মোটেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। অনেক ক্ষেত্রে এটি শরীরের ভেতরের কোনও জটিল সমস্যার পূর্বাভাস হতে পারে। তাই বিষয়টি উপেক্ষা না করে আজই সত*র্ক হওয়া প্রয়োজন।
কাদের ক্ষেত্রে মোজার দাগ বসা স্বাভাবিক? বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু ক্ষেত্রে মোজার দাগ বসে যাওয়া একেবারেই স্বাভাবিক – হাঁটাচলা করতে করতে মোজা পরলে এই সমস্যা তুলনামূলক কম দেখা যায়। দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকলে মোজার দাগ পড়ার সম্ভাবনা বাড়ে। পা ঝুলিয়ে বসে থাকলেও পায়ে চাপ পড়ে দাগ তৈরি হতে পারে। বেশি শক্ত ইলাস্টিক দেওয়া মোজা পায়ের নরম ত্বকে আটকে গিয়ে দাগ তৈরি করে
যাঁদের পা তুলনামূলক মোটা, তাঁদের ক্ষেত্রেও সাময়িক মোজার দাগ চিন্তার কারণ নয়। কখন মোজার দাগ খারা*প ইঙ্গিত? যদি ঘণ্টার পর ঘণ্টা মোজার দাগ পায়ে বসে থাকে, তাহলে তা হতে পারে শারীরিক সমস্যার লক্ষণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পা ফুলে যাওয়া এবং তার সঙ্গে মোজার দাগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। দাগের জায়গা অস্বাভাবিকভাবে উজ্জ্বল ও মসৃণ দেখায়, স*তর্ক হন। মোজার দাগের জায়গায় আঙুল দিয়ে চাপ দিলে যদি গর্ত হয়ে যায় এবং তা সহজে না ভরে, তাহলে এটি ‘এডিমা’-র লক্ষণ হতে পারে।
Red Spots On Legs : মোজা খোলার পর দীর্ঘক্ষণ পায়ে দাগ? অবহেলা নয়
Read More : Big Gmail Update : এবার ইমেলে লেখার দিন শেষ!
ঘুম থেকে ওঠার পরও যদি পা ফুলে থাকে, তা হলে বিষয়টি অবহেলা করবেন না। পায়ের ত্বকের রং বদলে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। মোজার দাগ কমাতে ঘরোয়া কিছু সহজ উপায়। এই সমস্যা থেকে রেহাই পেতে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল মেনে চলতে পারেন। নরম ইলাস্টিক দেওয়া সুতির মোজা ব্যবহার করুন। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না, মাঝে মাঝে হাঁটাচলা করুন। অতিরিক্ত নুন খাওয়া এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। বিশেষজ্ঞদের মতে, সামান্য অবহেলা থেকেই বড় সম*স্যা তৈরি হতে পারে। তাই মোজা খুলে পায়ে দাগ দেখলে সেটিকে শুধু দৈনন্দিন সমস্যা ভেবে এড়িয়ে না গিয়ে শরীরের সংকেত হিসেবে গুরুত্ব দেওয়া।
