Monday, April 20, 2026
Homeঅন্যান্যInstagram: বন্ধ হচ্ছে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’?

Instagram: বন্ধ হচ্ছে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’?

Bangla24x7 Desk:Instagram: বন্ধ হচ্ছে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’? ডিজিটাল যুগে এখন ঘুম থেকে ওঠা থেকে রাতের শেষ মুহূর্ত-প্রায় প্রতিটি সময়ই মানুষ জুড়ে থাকছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। স্কুল-কলেজ, অফিস কিংবা অবসর-সব ক্ষেত্রেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নজর রাখছেন অধিকাংশ ব্যবহারকারী। বিভিন্ন ইস্যুতে কমেন্ট বক্সে জমে ওঠে আলোচনা। তবে এতদিন একটি বড় অসুবিধা ছিল ইনস্টাগ্রামে-একবার কমেন্ট করে ফেললে তা আর এডিট করার সুযোগ ছিল না। ভুল হলে একমাত্র উপায় ছিল ডিলিট করে নতুন করে কমেন্ট করা। এবার সেই সমস্যারই সমাধান আনতে চলেছে ইনস্টাগ্রাম।

নতুন আপডেট অনুযায়ী, ব্যবহারকারীরা কোনও পোস্টে কমেন্ট করলেন, পরে দেখলেন টাইপিং ভুল হয়েছে অথবা মতামত একটু বদলাতে চান এখন আর ডিলিট করে নতুন করে লেখার ঝামেলা নেই। সরাসরি কমেন্ট এডিট করেই সংশোধন করা যাবে-ঠিক যেমনটা আগে থেকেই রয়েছে ফেসবুকে। থাকছে সময়ের সীমাবদ্ধতা, এই নতুন ফিচারের সঙ্গে নিয়ম থাকছে, কমেন্ট করার পর ১৫ মিনিট পর্যন্ত এডিট করা যাবে। ১৫ মিনিট পেরিয়ে গেলে পরিবর্তন সম্ভব নয়। এডিট করার পর শেষ ভার্সনটাই অন্য ব্যবহারকারীরা দেখতে পাবেন অর্থাৎ, দ্রুত ভুল ধরতে পারলে সুবিধা মিলবে, তবে দীর্ঘ সময় পরে বদল করার সুযোগ থাকবে না।

Instagram: বন্ধ হচ্ছে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’?

Read More: TCS Recruitment: ২৫ হাজার ফ্রেশার জব আপডেট

কেন গুরুত্বপূর্ণ এই আপডেট?এই ফিচার চালু হলে টাইপিং মিস্টেক সহজেই ঠিক করা যাবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমবে ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে, বিশেষ করে যারা নিয়মিত কমেন্টে অংশ নেন বা কনটেন্ট ক্রিয়েটর-তাদের জন্য এই ফিচার অত্যন্ত উপকারী হতে পারে। শুধু এই ফিচারই নয়, আরও একটি বড় আপডেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, মেটা প্ল্যাটফর্ম শিগগিরই ইনস্টাগ্রামের মেসেজিং সিস্টেমে বড় পরিবর্তন আনতে চলেছে। সূত্র অনুযায়ী, আগামী ৮ মে থেকে বন্ধ হতে পারে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবস্থা। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত অফিসিয়াল ব্যাখ্যা আসেনি, তবুও বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা তুঙ্গে। ইনস্টাগ্রামের এই নতুন কমেন্ট এডিট ফিচার নিঃসন্দেহে ইউজারদের জন্য একটি বড় স্বস্তির খবর। ছোটখাটো ভুল থেকে শুরু করে মতামত পরিবর্তন-সবকিছুই এখন সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular