Monday, April 20, 2026
Homeঅন্যান্যAmazon: হেলথ এআইয়ের মাধ্যমে এক ক্লিকে ডাক্তারি পরামর্শ!

Amazon: হেলথ এআইয়ের মাধ্যমে এক ক্লিকে ডাক্তারি পরামর্শ!

Bangla24x7 Desk: Amazon: হেলথ এআইয়ের মাধ্যমে এক ক্লিকে ডাক্তারি পরামর্শ! ‘হেলথ AI’ আনল আমাজন। অনলাইন শপিংয়ের পর এবার স্বাস্থ্য পরিষেবাতেও বড় পদক্ষেপ। সম্প্রতি সংস্থাটি চালু করেছে নতুন পরিষেবা। এবার ঘরে বসেই স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাবেন সহজেই, তাও মাত্র এক ক্লিকে! কোথায় শুরু হয়েছে পরিষেবা ? এই মুহূর্তে-শুধুমাত্র আমেরিকায় চালু হয়েছে তবে সূত্রের খবর, খুব শীঘ্রই ভারতেও চালু হতে পারে এই পরিষেবা। কী এই ‘হেলথ এআই’? ‘হেলথ এআই’ মূলত একটি কথোপকথন ভিত্তিক টুল। অর্থাৎ, আপনি যেমনভাবে একজন ডাক্তারকে প্রশ্ন করেন, ঠিক তেমনভাবেই এখানে প্রশ্ন করতে পারবেন। কী কী জানতে পারবেন? উপসর্গ, রো*গ নির্ণয়, ওষুধের তথ্য। ব্যবহার, ডোজ সংক্রান্ত ধারণা।

ল্যাব রিপোর্ট বিশ্লেষণ, রিপোর্টের ফলাফল সহজ ভাষায় ব্যাখ্যা। কী বোঝায় সেই মানগুলি ডাক্তারদের সঙ্গে সরাসরি যোগাযোগ। এই টুলের অন্যতম বড় সুবিধা প্রয়োজন হলে আপনাকে চিকিৎসকের সঙ্গে যুক্ত করে দেবে। অর্থাৎ শুধু তথ্য নয়, বাস্তব চিকিৎসা পরিষেবার দিকেও গাইড করবে এই এআই। জরুরি ক্ষেত্রে কী করবে? সর্দি-কাশি-জ্বরের মতো সাধারণ অসুস্থতায় কী প্রাথমিক পদক্ষেপ নেবেন ? কখন ডাক্তার দেখাবেন এই বিষয়েও তাৎক্ষণিক পরামর্শ দেবে ‘হেলথ এআই’। প্রধান ফিচার এক নজরে, সহজ ভাষায় স্বাস্থ্য তথ্য, ল্যাব রিপোর্ট ব্যাখ্যা, ওষুধ সংক্রান্ত গাইড, উপসর্গ অনুযায়ী পরামর্শ, ডাক্তার সংযোগ। কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ ? বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার বাজার দ্রুত বাড়ছে।

Amazon: হেলথ এআইয়ের মাধ্যমে এক ক্লিকে ডাক্তারি পরামর্শ!

Read More:LPG Cylinder Saving: ৫ অভ্যাস বদলালে মাসে বাঁচবে ১৫% গ্যাস

কী এই ‘হেলথ এআই’? ‘হেলথ এআই’ মূলত একটি কথোপকথন ভিত্তিক টুল। অর্থাৎ, আপনি যেমনভাবে একজন ডাক্তারকে প্রশ্ন করেন, ঠিক তেমনভাবেই এখানে প্রশ্ন করতে পারবেন। এই পরিস্থিতিতে আমাজনের এই পদক্ষেপ টেলিমেডিসিন খাতে বড় প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করবে। প্রযুক্তি ও চিকিৎসার মেলবন্ধনকে আরও শক্তিশালী করবে। একটি গুরুত্বপূর্ণ কথা, যদিও ‘হেলথ এআই’ অত্যন্ত উন্নত প্রযুক্তি, তবুও এটি ডাক্তারের বিকল্প নয়। বরং প্রাথমিক গাইড ও সহায়ক মাধ্যম। ডিজিটাল যুগে স্বাস্থ্য পরিষেবা আরও সহজ ও হাতের নাগালে আনতে বড় পদক্ষেপ নিল আমাজন। এখন অপেক্ষা, কবে ভারতে চালু হবে এই ‘হেলথ এআই’ পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular