Bangla24x7 Desk: Health Tips : বয়স লুকোতে ভারী মেকআপ নয়, বদলান লাইফস্টাইল। আয়নায় তাকালেই কি কপালের ভাঁজ, চোখের কোণের বলিরেখা বা মুখে ক্লান্তির ছাপ চোখে পড়ছে? আর তাতেই অস্থির হয়ে পড়ছেন? বয়স ঢাকতে কনসিলার–ফাউন্ডেশনের উপর ফাউন্ডেশন চাপাচ্ছেন? কিন্তু ত্বক বিশেষজ্ঞদের মতে, মেকআপই একমাত্র পথ নয়। বরং কিছু সহজ জীবনযাপনের অভ্যাসেই স্বাভাবিকভাবে ত্বকে ফিরতে পারে তারুণ্য। ঘুম না হলে বাড়বে রেখা। চিকিৎসকদের মতে, প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। কারণ ঘুমের সময়ই ত্বকের কোষ মেরামত হয়। কম ঘুমোলে চোখের নিচে ডার্ক সার্কেল, মুখে ক্লান্ত ভাব দেখা যায় এবং বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। জলই ত্বকের আসল বন্ধু – ত্বক যত শুষ্ক হবে, বলিরেখা তত স্পষ্ট হবে। চিকিৎসকের পরামর্শ মেনে দিনে ৩ থেকে সাড়ে ৩ লিটার জল পান করলে ত্বক ভিতর থেকে আর্দ্র ও উজ্জ্বল থাকে।
অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপের প্রভাব সরাসরি পড়ে মুখে। তার ফলেই দ্রুত বলিরেখা দেখা যায়। তাই মন ভাল রাখা জরুরি। মেডিটেশন, নিয়মিত শরীরচর্চা ও পছন্দের কাজ করলে মন যেমন ভাল থাকবে, তেমনই ত্বকও দীর্ঘদিন তরুণ থাকবে। চিনি ও ফাস্ট ফুডে লাগাম টানুন – যৌবন ধরে রাখতে হলে চিনি ও ফাস্ট ফুড কমানো অত্যন্ত জরুরি। পরিবর্তে ফল, শাকসবজি, বাদাম ও পুষ্টিকর খাবার রাখুন দৈনন্দিন খাদ্য তালিকায়। এই খাবারগুলো ত্বককে ভিতর থেকে সুস্থ ও তরুণ রাখে। অতিরিক্ত ফেসওয়াশ নয় – দিনে বারবার ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, দিনে ২ বার মাইল্ড ক্লিনজার ব্যবহার করলেই যথেষ্ট।
Health Tips : বয়স লুকোতে ভারী মেকআপ নয়, বদলান লাইফস্টাইল
Read More: Swastha Sathi Card : মোবাইলে চেক করুন কার্ডের ব্যালান্স
শরীরী ভাষাতেও ধরা পড়ে বয়স – হাঁটা, বসা কিংবা দাঁড়ানোর ভঙ্গিতেও বয়সের ছাপ পড়ে। সোজা হয়ে হাঁটুন, আত্মবিশ্বাসী থাকুন—এতে আপনাকে দেখতেও কম বয়সি লাগবে। সূর্যের রশ্মি থেকে ত্বকের সুরক্ষা জরুরি সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের সবচেয়ে বড় শত্রু। অতিরিক্ত রোদে রিঙ্কল, ডার্ক স্পট ও ত্বক ঝুলে পড়ার সমস্যা দেখা দেয়। বাইরে বেরোলেই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। তাহলে কি মেকআপ বন্ধ করতে হবে? একেবারেই না। নিজের ত্বকের ধরন বুঝে মেকআপ ব্যবহার করুন। তবে মনে রাখবেন, শুধু মেকআপে যৌবন ধরে রাখা সম্ভব নয়। সঠিক লাইফস্টাইল, ভাল মানসিক স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারই আসল চাবিকাঠি।
