Bangla24x7 Desk: Pratyasha Scheme : পুলিশ কর্মীদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়ন করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত অর্থাৎ পুলিশে কর্মরত পুলিশ কর্মীদের জন্য একটি প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। পুলিশ কর্মীদের বাড়ির মালিকানা স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি আহসান প্রকল্প গ্রহণ করা হয়েছে যার নাম প্রত্যাশা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের আবাসন কর্পোরেশন হাউসিং এন্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় বিভিন্ন ধরনের ফ্লাট নির্মাণ করা হবে। সমস্ত পুলিশ কর্মীদের প্রয়োজনীয় আবাসন নেওয়ার জন্য নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গে সরকারের পুলিশ ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট/সহকারী কমিশনার , পরিদর্শক , সার্জেন্ট অথবা উপপরিদর্শক , সহ কনস্টেবল এবং সম পদমর্যাদা যে করে পুলিশ করবি এই প্রকল্পের আওতায় আসতে পারেন।
মৌলিক বেতন এবং গ্রেড পে মাসিক ১৮ হাজার টাকা বা তার বেশি তারা এ শ্রেণীর আবাসিক ইউনিটের জন্য আবেদন করতে পারেন যার ফ্ল্যাট আনুমানিক প্রতি ইউনিট ১১২৩ বর্গফুট। যাদের মৌলিক বেতন এবং গ্রেড পে মাসিক ১৫ হাজার টাকা বা তার বেশি তারা বি শ্রেণীর আবাসিক ইউনিটের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে তাদের ফ্ল্যাট এলাকা প্রতি ইউনিট ৯২৬ বর্গফুট। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের ইন্সপেক্টর , সাব ইন্সপেক্টর , সার্জেন্ট অথবা সহকারী সাব ইন্সপেক্টর অথবা কনস্টেবল বা সমপদমর্যাদার পুলিশ কর্মী হতে পারেন। মাসিক আট হাজার ৮৪০ টাকা বা তার বেশি মৌলিক বেতন এবং গ্রেড পে যাদের সেই সমস্ত সহকারী সাব-ইন্সপেক্টর কনস্টেবল এবং সমপদ মর্যাদার পুলিশ কর্মীদের জন্য গ শ্রেনীর আবাসিক ইউনিট রয়েছে। যাদের ফ্ল্যাট এলাকা প্রতি ইউনিট ৭৯৪ বর্গফুট। যোগ্য আবেদনকারীকে যদি লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় তাহলে তাকে কেবল একটি ফ্ল্যাট বরাদ্দ করা হবে উপরের উল্লেখিত পদমর্যাদার পুলিশ সদস্য এই প্রকল্পের জন্য কেবলমাত্র একটি আবেদন পত্র জমা দিতে পারবেন।
Pratyasha Scheme : পুলিশ কর্মীদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়ন করবে রাজ্য সরকার
Read More: Lokprasar Prakalpa : বাংলার লোকশিল্পকে বাঁচাতে লোকপ্রসার শিল্পীদের পাশে রাজ্য
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনপত্র পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। সকল আবেদনকারী ডাকযোগে তাদের আবেদন পত্র পাঠাতে চান তাদের আবেদন পত্র সমস্ত নথি পত্র এবং টাকা সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। বিভাগ অনুযায়ী ডিমান্ড ড্রাফট/পে অর্ডার/ ব্যাংকারের চেক প্রয়োজন। আবেদনকারীর একটি বাতিল চেক , আবেদনকারী এবং যৌথ আবেদনকারীদের প্যান কার্ডের একটি স্বপ্রত্যায়িত ফটোকপি , ছবির পিছনে স্বাক্ষর সহ ২ সেট পাসপোর্ট সাইজের ছবি , আবেদনকারী ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার কপি , ঠিকানা , অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের শাখা কোড নম্বর প্রয়োজন। আবেদনকারী অথবা আবেদনকারীদের বেতন সনদ আবেদন পত্রের সাথে সংযুক্ত প্রোফর্মা অনুসারে ডিডিও করতে জারি করা
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:প্রত্যাশা প্রকল্প
