Bangla24x7 Desk: Lokprasar Prakalpa : বাংলার লোকশিল্পকে বাঁচাতে লোকপ্রসার শিল্পীদের পাশে রাজ্য। পশ্চিমবঙ্গের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক লোকপ্রসার শিল্পীরা। পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন লোকপ্রসার শিল্পীরা। লোকপ্রসার শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যার নাম লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্প ২০১৪ সালের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং জেলায় লোক ও উপজাতি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য লোক সংস্কৃতির সাথে যুক্ত শিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়ন করা। বাংলার ঐতিহ্যবাহী লোকো সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করা। লোক শিল্পীদের পরিচয় পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা রক্ষা এবং বিলুপ্তপ্রায় লোকশিল্প ও সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো।
কিন্তু এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে ? এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে সর্বপ্রথম নিজ জেলার তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। তথ্য ও সংস্কৃতি বিভাগ জেলায় অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ে অডিশনের মাধ্যমে লোকশিল্পীদের তালিকাভুক্ত করে এবং স্থানীয় সংবাদপত্র সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। যথাযথ নিয়ম মেনে আবেদন করলে আবেদন পত্র যাচাইয়ের পর আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হওয়া চাই। ৬০ বছরের বেশি বয়সী আবেদনকারীরা পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
Lokprasar Prakalpa: বাংলার লোকশিল্পকে বাঁচাতে লোকপ্রসার শিল্পীদের পাশে রাজ্য
Read More: Samajik Mukti Scheme : ২৫ লাখ অসংগঠিত শ্রমিকদের ‘সামাজিক মুক্তি কার্ড’
লোকপ্রসার প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে যে যে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে সেগুলি হল পরিচয় পত্র যেমন আধার কার্ড , ভোটার কার্ড ইত্যাদি। ঠিকানার প্রমাণপত্র , পাসপোর্ট সাইজের ছবি , ব্যাংকের বৈধ অ্যাকাউন্ট নম্বর এবং পাসবুকের প্রথম পৃষ্ঠা। কৃতিত্ব অথবা সম্মানের শংসাপত্র এবং সংশ্লিষ্ট বিভাগ দ্বারা চাওয়া অন্য যে এটি কোনো নথিপত্র। ৬০ বছর কম বয়সী তালিকাভুক্ত লোকশিল্পীরা যারা বিভিন্ন বিভাগে প্রচার কেন্দ্রিকতায় নিয়োজিত প্রতি মাসে রিটেনার হিসেবে ১০০০ টাকা পান। এছাড়া মেলা , উৎসব , কৃষি মেলা অথবা সবলা মেলা ইত্যাদির মত যে কোন সরকারি অনুষ্ঠানে লোকপ্রসার শিল্পীদের মাথাপিছু পারফরম্যান্স ফি ১০০০ টাকা। রাজ্য সরকার কন্যাশ্রী , যুবশ্রী এবং শিক্ষাশ্রী ইত্যাদি উন্নয়নমূলক প্রকল্প এবং সর্বশিক্ষা অভিযান , নির্মল বাংলা ইত্যাদি কর্মসূচিতে জনসাধারণের কাছে প্রচার কর্মসূচিতে লোকপ্রসার শিল্পীদের প্রেরণ করে এবং তাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:প্রত্যাশা প্রকল্প
