Thursday, April 30, 2026
Homeঅন্যান্যSamajik Mukti Scheme : ২৫ লাখ অসংগঠিত শ্রমিকদের 'সামাজিক মুক্তি কার্ড'

Samajik Mukti Scheme : ২৫ লাখ অসংগঠিত শ্রমিকদের ‘সামাজিক মুক্তি কার্ড’

Bangla24x7 Desk: Samajik Mukti Scheme : ২৫ লাখ অসংগঠিত শ্রমিকদের ‘সামাজিক মুক্তি কার্ড’। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের তহবিল ও অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধার জন্য একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সামাজিক মুক্তি নামের এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল প্রকল্পের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সামাজিক মুক্তি অর্থাৎ সামাজিক স্বাধীনতা পাঠ প্রদান করা হয় এই কার্ডের নাম সামাজিক মুক্তি কার্ড। প্রায় ২৫ লক্ষ সুবিধাভোগীকে রাজ্য সরকার সামাজিক মুক্তি কার্ড দিয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য গুলি হল , কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে তহবিলের ব্যবহার , কল্যান প্রকল্পের আওতায় সর্বাধিক সংকট শ্রমিককে নিয়ে আসা এবং সুবিধার মসৃণ এবং দ্রুত বাস্তবায়ন। তিনটি প্রকল্প অর্থাৎ অসঙ্গর অসংঘটিত শ্রমিকদের জন্য রাজ্য সরকার সাহায্যপ্রাপ্ত ভবিষ্যৎ তহবিল প্রকল্প , ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণ মূলক প্রকল্প এবং মটর পরিবহন শ্রমিকদের কল্যাণ প্রকল্প।

এই প্রকল্পের সুবিধাগুলোর মধ্যে রয়েছে আর্থিক নিরাপত্তা এবং অসংগঠিত কর্মীদের ভবিষ্যৎ তহবিল সুনিশ্চিত। কর্মক্ষেত্রে মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ সহ এই প্রকল্পের অধীনে অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্যসেবা বিষয়ক সুযোগ সুবিধা দেখা হয়। পাশাপাশি সরকার উচ্চশিক্ষা গ্রহণকারী সুবিধাভোগীদের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে (ন্যূনতম এক বছরের জন্য)। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়সী রায়, এই প্রকল্পের আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে পারিবারিক আয় মাসিক ৬৫ হাজার টাকার কম হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারী ব্যক্তি অর্থাৎ অসংগঠিত শ্রমিককে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। তবে নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের জন্য কোন আয়ের সীমানা নেই।

Samajik Mukti Scheme : ২৫ লাখ অসংগঠিত শ্রমিকদের ‘সামাজিক মুক্তি কার্ড’

Read More: Samajik Bandhu Scheme : প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতীদের জন্য অর্থনৈতিক উন্নয়ন

প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে আবেদনকারীর পরিচয়পত্র , আয়ের প্রমাণপত্র এবং কর্মসংস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন। অফলাইনে আবেদনের ক্ষেত্রে এই কার্ডটি যোগ্যতার মানদন্ড হিসেবে বিবেচিত হয় অর্থাৎ শ্রমিকদের কল্যাণ সম্পর্কিত সমস্ত সামাজিক কল্যাণের মূল চাবিকাঠি হিসেবে এই সামাজিক কার্ডটি কাজ করে। সামাজিক মুক্তি কার্ড একজন অসংগঠিত শ্রমিক জেলা ও মহকুমায় অবস্থিত ৬৮ টি আঞ্চলিক শ্রম অফিস এবং যেকোনো একটি ব্লক ও পৌরসভার ৪৮০ টি সমকল্যাণমূলক সুবিধা কেন্দ্রের মাধ্যমে ব্যবহার করতে পারে। বিস্তারিত তথ্য জানার জন্য আপনি আপনার নিকটতম শ্রম বিভাগের অফিসে যোগাযোগ করতে পারেন।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:সামাজিক মুক্তি কার্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular