Thursday, April 30, 2026
Homeঅন্যান্যMedhashree Scheme : অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাপ্রসারে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি

Medhashree Scheme : অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাপ্রসারে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি

Bangla24x7 Desk: Medhashree Scheme : অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাপ্রসারে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি। মেধাবী শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প, যার নাম মেধাশ্রী প্রকল্প। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা একটি বৃত্তি প্রকল্প , যেখানে রাজ্যের পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল , যোগ্য ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা। তাদের পড়াশোনার খরচ বহন করা এবং রাজ্যের পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা। তবে এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আবেদনকারীদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা করেন। মেধাশ্রী প্রকল্পের আওতায় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত পড়ুয়ারা প্রতিবছর ৮০০ টাকা করে বৃত্তি পাবেন। নিয়ম অনুসারে , পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা (যারা ওবিসি শ্রেণীভুক্ত) এই স্কলারশিপ পাবেন। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী ছাত্র বা ছাত্রী যে স্কুলে পড়াশোনা করছে সেই বিদ্যালয়কে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। ছাত্ররা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। রাজ্য বা কেন্দ্র সরকার শিক্ষা বোর্ড স্বীকৃত বিদ্যালয় নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে আবেদনকারীকে। পঞ্চম শ্রেণীতে একবার স্কলারশিপে আবেদন করলে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।

Medhashree Scheme : অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাপ্রসারে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি

Read More: Pratyasha Scheme : পুলিশ কর্মীদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়ন করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা করেন। মেধাশ্রী প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস্ লাগবে ? আবেদনকারীর আধার কার্ড , নিজস্ব ব্যাংক একাউন্ট , স্কুল থেকে প্রাপ্ত স্টুডেন্ট সার্টিফিকেট , পাসপোর্ট সাইজ ফটো , ইনকাম সার্টিফিকেট সহ পঞ্চায়েত প্রধান কিংবা রাজ্য সরকার দ্বারা প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা সম্ভব। এরজন্য নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে। প্রাপ্ত নির্দেশ অনুসারে , বৃত্তি প্রদানের জন্য ছাত্র-ছাত্রীদের বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকা বাধ্যতামূলক। পঞ্চম শ্রেণীতে একবার স্কলারশিপে আবেদন করলে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:মেধাশ্রী প্রকল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular