Thursday, April 30, 2026
Homeঅন্যান্যGeetanjali Housing Scheme : অর্থনৈতিক ভাবে দুর্বল , দরিদ্র গৃহহীন জমির মালিকরা...

Geetanjali Housing Scheme : অর্থনৈতিক ভাবে দুর্বল , দরিদ্র গৃহহীন জমির মালিকরা পাবেন আশ্রয়

Bangla24x7 Desk: Geetanjali Housing Scheme : অর্থনৈতিক ভাবে দুর্বল , দরিদ্র গৃহহীন জমির মালিকরা পাবেন আশ্রয়। গীতাঞ্জলি ও আমার ঠিকানা প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প। বিনামূল্যে বা স্বল্প মূল্যে বাড়ি তৈরি করতে আর্থিকভাবে সহায়তা করায় গীতাঞ্জলি প্রকল্প অন্যতম উদ্দেশ্য। গীতাঞ্জলি প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তরের অধীনে পরিচালিত হয় এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যারা অর্থনৈতিকভাবে দুর্বল ও দরিদ্র শ্রেণীর তারা আবেদন করতে পারেন। গৃহহীন কিন্তু জমির মালিক এবং মাসিক আয় ৬০০০ টাকার কম তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন।

সমতল এলাকায় বাড়ি প্রতি ৭০ হাজার টাকা এবং পার্বত্য ও সুন্দরবন এলাকায় ৭৫ হাজার টাকা আর্থিক থেকে অনুদান দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে স্থানীয় এসডিও বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অনুদান হিসেবে প্রথম কিস্তির ৭০% এবং দ্বিতীয় কিস্তি হিসাবে ৩০% টাকা আবেদনকারীর ব্যাংক একাউন্টে জমা করা হয়। সমতাল এলাকায় বসবাসকারী আবেদনকারীর জন্য ১.৬৭ লক্ষ টাকা, উপকূলীয় নয় এমন অঞ্চলে বসবাসকারী জেলেদের জন্য ১.২৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এই অঞ্চলের আবেদন কারীদের টাকা মৎস্য বিভাগ দ্বারা বাস্তবায়িত হয়। দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের বনাঞ্চল এবং বনাঞ্চল এর মধ্যে বসবাসকারী সুবিধাভোগীদের জন্য ২.৫ এক লক্ষ টাকা দেওয়া হয় , যা বন বিভাগ দ্বারা বাস্তবায়িত হয়। সুন্দরবনের বনাঞ্চলে বসবাসকারী আবেদনকারীদের জন্য ১.৯৪ লক্ষ টাকা যা বন বিভাগ দ্বারা বাস্তবায়ন এবং অন্যান্য বন উপকূলীয় অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদের জন্য আবেদনকারীদের টাকা সুন্দরবন বিষয়ক ও মৎস্য বিভাগ দ্বারা বাস্তবায়িত হয়। পাশাপাশি জলপাইগুড়ি জেলার বনাঞ্চলের মধ্যে বনবিভাগ দ্বারা বাস্তবায়ন হয় প্রায় ৩ লক্ষ টাকা।

Geetanjali Housing Scheme : অর্থনৈতিক ভাবে দুর্বল , দরিদ্র গৃহহীন জমির মালিকরা পাবেন আশ্রয়

Read More: Medhashree Scheme: অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাপ্রসারে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হল , আবেদনকারীর ছবি ব্যাংক একাউন্টের বিবরণ , পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বয়সে প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট, স্কুল পাশ করার পর ট্রান্সফার সার্টিফিকেট অথবা পাসপোর্ট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা আয়ের শংসাপত্র, সরকার বা গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট কোন সরকারি নথি থাকা বাধ্যতামূলক।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:গীতাঞ্জলি প্রকল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular