Bangla24x7 Desk: Madhur Sneha Scheme : ‘হিউম্যান মিল্ক ব্যাঙ্ক’, সদ্যজাত শিশুদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের শরীর থেকে যে হলুদ রঙের দুধ নির্গত হয়, সেই দুধেই রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা ও অন্য অসুখ থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনীয় পুষ্টিগুণ। যেসব শিশু অকালে জন্মগ্রহণ করে, অথবা যাদের ওজন খুব কম, অথবা যাদের মা সরাসরি দুধ খাওয়াতে অক্ষম, তারা “মধুর স্নেহ” থেকে সংরক্ষিত দুধ গ্রহণ করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালের আগস্ট মাসের ৬ তারিখ এসএসকেএম হাসপাতালে পূর্ব ভারতের প্রথম এবং দেশের সবচেয়ে আধুনিক “হিউম্যান মিল্ক ব্যাংক” চালু করেছিলেন। তবে এবার জেনে নিন মধুর স্নেহ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য।
মায়ের সঙ্গে সন্তানের বন্ধন চিরন্তন। ন’মাস গর্ভে ধারণ করার পরে মা জন্ম দেন সন্তানের। ভ্রূণ থাকাকালীন অবস্থা থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই সময়কার যাবতীয় পুষ্টি শিশু গ্রহণ করে মাতৃ জঠরেই। এই প্রকল্পের উদ্দেশ্য কি ? “মধুর স্নেহ” প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত একটি দুগ্ধ ব্যাংক, যা নবজাতকদের পুষ্টির উন্নতি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করার জন্য তৈরি। যেসব শিশু অকালে জন্মগ্রহণ করে, অথবা যাদের ওজন খুব কম, অথবা যাদের মা সরাসরি দুধ খাওয়াতে অক্ষম, তারা “মধুর স্নেহ” থেকে সংরক্ষিত দুধ গ্রহণ করতে পারে। প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলির জন্য বিশেষভাবে তৈরি করা হয় , এই প্রকল্পের দুধ তৈরি করা হয়। এটি এমন একটি আধুনিক দুগ্ধ ব্যাংক, যেখানে দুধকে পেস্টুরাইজ করা, স্ক্রিনিং করা, এবং পরীক্ষা করা হয়।
Madhur Sneha Scheme : ‘হিউম্যান মিল্ক ব্যাঙ্ক’, সদ্যজাত শিশুদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
Read More: Karma Tirtha Scheme : রাজ্যের যুব সমাজের বড় অংশ খুঁজে পেয়েছেন নিজেদের কর্মসংস্থানের দিশা
হিউম্যান মিল্ক ব্যাঙ্ক ডোনারদের কাছ থেকে মাতৃদুগ্ধ সংগ্রহ করে। জন্মের পরে একটি শিশুর জন্য প্রাথমিক পুষ্টি যে অনুপাতে প্রয়োজন হয়, তা একমাত্র মাতৃদুগ্ধেই পাওয়া যায়। এই উপকারের পালা দ্বিমুখী। মা-ও তাঁর নবজাতকে পান করিয়ে টাইপ টু ডায়বেটিস, নানা রোগের হাত থেকে রেহাই পান। আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে বিশ্বব্যাপী চলে ‘ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক’ বা ‘স্তন্যপান সপ্তাহ’।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :মধুর স্নেহ
