Thursday, April 30, 2026
Homeঅন্যান্যYuvashree Prakalpa : বেকার যুবকদের প্রতিমাসে দেড় হাজার টাকা আর্থিক সাহায্য

Yuvashree Prakalpa : বেকার যুবকদের প্রতিমাসে দেড় হাজার টাকা আর্থিক সাহায্য

Bangla24x7 Desk: Yuvashree Prakalpa : বেকার যুবকদের প্রতিমাসে দেড় হাজার টাকা আর্থিক সাহায্য। যুবশ্রী (পূর্বতন নাম যুব উৎস প্রকল্প) পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে থাকা একটি প্রকল্প। ২০১৩ সালের ১লা অক্টোবর প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের উদ্দেশ্য হল যুবকদের কর্মসংস্থানের জন্য যোগ্য করে তোলার অথবা কর্মসংস্থানের উদ্যোগ স্থাপনের জন্য উপযুক্ত করে তোলা। আবেদনকারী ব্যক্তি এই প্রকল্পের অধীনে প্রতিমাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারেন।

আবেদনকারীরা সরকার অথবা বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনো কর্মসূচি অধীনে তার দক্ষতা যাচাই করতে পারবেন। তার কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে। এই কর্মসূচি দক্ষতা উন্নয়ন কর্মসূচি হওয়া আবশ্যক। মৌলিক আইটি প্রশিক্ষণ মৌলিক যোগাযোগ প্রশিক্ষণ এবং আবেদনকারীর আগ্রহ অনুসারে অন্যান্য দক্ষতা ও অন্তর্ভুক্ত থাকবে এই দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে। কর্মসংস্থান হিসাবে ব্যাংক , আবেদনকারী চাকরির সন্ধান এবং আবেদন করতে পারবে। প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে আবেদনকারীকে উপার্জনহীন ব্যক্তি হতে হবে। একই পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তি প্রকল্পের আবেদনের জন্য বিবেচিত। ১৮ থেকে ৪৫ বছর বয়সী আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করতে পারে। মনে রাখতে হবে, যে বছর আবেদনকারী ব্যক্তি এই প্রকল্পে আবেদন করছে এই বছরে এক তারিখ হিসাবে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের অন্য কোন সেল্ফ এমপ্লয়মেন্ট স্কিমের আওতায় থাকলে আবেদনকারী যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য বিবেচিত হবে না।

Yuvashree Prakalpa : বেকার যুবকদের প্রতিমাসে দেড় হাজার টাকা আর্থিক সাহায্য

Read More: Madhur Sneha Scheme : ‘হিউম্যান মিল্ক ব্যাঙ্ক’, সদ্যজাত শিশুদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। যোগ্যতার মাপকাঠি হিসেবে শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতা , শারীরিক সক্ষমতা , এবং আবেদনকারীর সম্পূর্ণ বায়োডাটা থাকা বাধ্যতামূলক। নথিপত্র হিসাবে প্রয়োজন আধার কার্ড (স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র) , ভোটার কার্ড অথবা রেশন কার্ডের ফটোকপি , মাধ্যমিকের এডমিট কার্ড সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট প্রয়োজন বয়স নির্ধারণের জন্য। জাতিগত শংসাপত্র প্রয়োজন (যদি থাকে) , গ্রুপ এ অফিসারের থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :যুবশ্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular