Bangla24x7 Desk: Akanksha Housing Scheme : চাকরিরত সরকারি কর্মচারীদের আবাসন দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব আবাসন প্রকল্প যেমন পুলিশ সদস্যদের জন্য প্রত্যাশা আবাসন প্রকল্প রয়েছ। চাকরিরত সরকারি কর্মচারীরা আকাঙ্ক্ষা আবাসন প্রকল্পের অধীনে নিউটাউনের প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের আবাসন প্রকল্পের জন্য আবেদন করার যোগ্যতা কি কি ? পশ্চিমবঙ্গ সরকারের আবাসন বিভাগ ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি, রাজ্য সরকারি কর্মচারীদের আবাসন প্রদানের জন্য আকাঙ্ক্ষা আবাসন প্রকল্পের সূচনা করেন। প্রকল্পটি লাভ মুক্ত ক্ষতি মুক্ত এবং জমির মূল্য ছাড়াই ডিজাইন করা হয়েছে। বর্তমান প্রকল্পটি কলকাতা নিউটাউনে অবস্থিত ০৭/৩০০, ব্লক-ডিবি , একশন-এরিয়া আইডিতে পাইলট ভিত্তিতে অবস্থিত। স্বচ্ছ লটারির ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প। নির্মিত বাড়িগুলি কর্মচারীদের গ্রেড পে’র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
৮৯০০ টাকা এবং তার বেশি গ্রেড পে সহ কর্মচারীদের জন্য মোট এরিয়া ১৪৩৪ বর্গফুট। এক্ষেত্রে একটি ড্রয়িং রুম , তিনটি বেডরুম , দুটি টয়লেট , দুটি ব্যালকনি , দুটি জলের আলমারি এবং একটি স্টোর রুম রয়েছে। প্রতি বর্গফুটের জন্য ৩১০০ টাকা। মোট মূল্য ৪৪ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা। ৪৮০১ থেকে ৭৬০০ টাকা গ্রেড পে সহ কর্মচারীদের জন্য মোট এরিয়া ধার্য করা হয়েছে ৯২৪ বর্গফুট। এক্ষেত্রে একটি ড্রয়িং রুম একটি রান্নাঘর একটি বারান্দা সহ দুটি সবার ঘর ও দুটি টয়লেট পাওয়া যাবে। প্রতি বর্গফুট ৩১০০ টাকা। মোট মূল্য ২৮ লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা। ২৯০০ টাকার গ্রেড পে সহ কর্মীদের জন্য ৪৬৪ বর্গফুটের এরিয়া ধার্য করা হয়েছে। এখানে একটি রান্নাঘর একটি টয়লেট একটি বারান্দা একটি বেডরুম ও একটি মাস্টার রুম পাওয়া যাবে। ২২০০ টাকা প্রতি বর্গফুটের হিসাবে এক্ষেত্রে মোট মূল্য ১০ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা।
Akanksha Housing Scheme : চাকরিরত সরকারি কর্মচারীদের আবাসন দিচ্ছে রাজ্য সরকার
Read More: Muktidhara Prakalpa : ‘মুক্তির আলো’ দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১ লক্ষ ২৫ হাজার টাকা রাজ্যের
গ্রেড পে সহ কর্মচারীদের ক্লাসিক ৭৬০১ থেকে ৮৮৯৯ টাকা তাদের জন্য বিল্ট আপ ১২৭৩ বর্গফুট। এক্ষেত্রে একটি ড্রয়িং রুম তিনটি সবার ঘর একটি জলে লালমারি একটি রান্নাঘর দুটি ব্যালকনি ও দুটি টয়লেট রয়েছে। প্রতি বর্গফুটের হিসাব এক্ষেত্রে ৩১০০ টাকা। মোট মূল্য ৩৯ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা। এ সমস্ত কর্মচারীদের গ্রেড পেয়ে ২৯০১ থেকে ৪৮০০ টাকা তাদের জন্য ধার্য এলাকা ৭১০ বর্গফুট। এক্ষেত্রে একটি রান্নাঘর একটি বারান্দা দুটি বেডরুম একটি লিভিং রুম ও একটু টয়লেট সহ একটি জলের আলমারি থাকবে। ২২০০ টাকা প্রতি বর্গফুটের হিসাবে মোট মূল্য ১৫ লক্ষ ৬২০০০ টাকা। তবে পঞ্চায়েত পৌরসভা ও কর্পোরেশনের কর্মীরা এবং সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশিক্ষক কর্মী এই সমস্ত প্রতিষ্ঠানের যারা কাজ করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোন আবাসন প্রকল্পে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :আকাঙ্ক্ষা আবাসন
