Bangla24x7 Desk: Samabyathi Prakalpa : মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্নের জন্য ২০০০ টাকা আর্থিক সাহায্য। রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়নের স্বার্থে হোক বা জনগণের সুবিধার্থে – একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকে মৃত্যু , জীবনযাপন এবং পড়াশোনার জন্য একাধিক প্রকল্প রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্য সরকারের একটি প্রকল্প হল সমব্যথী প্রকল্প। সমব্যথী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যেখানে দরিদ্র পরিবার গুলির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা সেই সমস্ত দরিদ্র পরিবারগুলি তারা তাদের মৃত ব্যক্তি সৎকার অথবা দাফনের জন্য প্রয়োজনীয় খরচ যাতে বহন করতে পারে সেই জন্য দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারের নিকটতম সদস্য বা আত্মীয়কে প্রদান করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত শ্মশান বা কবরস্থানে সৎকার বা দাফন করা হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তবে আবেদনকারীকে মৃত ব্যক্তি সৎকর বা দাফনের প্রমাণপত্র দিতে হবে। এর জন্য সমষ্টি উন্নন আধিকারিক বা গ্রাম পঞ্চায়েতের কর্মচারীর কাছে আবেদন করতে হয়। ২০১৬ সালে এই প্রকল্প সূচনা করে রাজ্য সরকার। পরিবারের মৃত মানুষটির শেষকৃত্য সসম্মানে সম্পন্ন করার সুযোগ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্প শুধুমাত্র আর্থিক দিক থেকে অনগ্রসর ব্যক্তিদের জন্যই করা হয়েছে। এই প্রকল্পের সুযোগ পেতে হলে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিকভাবে দুঃস্থ হতে হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মৃত ব্যক্তির পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Samabyathi Prakalpa : মৃত ব্যক্তির শেষকৃত্য সসম্মানে সম্পন্ন করার জন্য ২০০০ টাকা আর্থিক সাহায্য
Read More: Khadya Sathi Scheme : প্রকল্পে আবেদন করবেন কীভাবে? জেনে নিন
সমব্যথী প্রকল্পে আবেদন করলে, মৃত ব্যক্তির সৎকারের জন্য এককালীন ২০০০ টাকা আর্থিক অনুদান পাওয়া যায়। মৃত ব্যক্তির পরিবার যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে তাকে আবেদন করার জন্য যেতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে। অন্যদিকে মৃত ব্যক্তির পরিবার যদি পৌর এলাকার বাসিন্দা হন তাহলে তাকে আবেদন করার জন্য যেতে হবে স্থানীয় পৌরসভায়। এক্ষেত্রে মৃত্যুর পরিচয় পত্র এবং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আসলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :সমব্যথী প্রকল্প
