Thursday, April 30, 2026
Homeঅন্যান্যJal Swapno Scheme : সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে...

Jal Swapno Scheme : সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে পানীয় জল সরবরাহ

Bangla24x7 Desk: Jal Swapno Scheme: সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে পানীয় জল সরবরাহ। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন। উত্তর প্রদেশ , গুজরাটকে পিছনে ফেলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে দেশের মধ্যে শীর্ষে বাংলা , জল স্বপ্ন প্রকল্পকে স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে। আসলে গ্রামে গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যগুলি কতটা দ্রুতগতিতে কাজ করছে তা প্রতিমাসে তথ্য সংগ্রহ করে থাকে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছে এই তথ্য পাঠাতে হয়। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রিপোর্ট প্রকাশ করে।

উল্লেখ্য , এখনও পশ্চিমাঞ্চলে জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ সহ অন্যান্য জেলায় বিশেষত গ্রামাঞ্চলে পানীয় জলের সমস্যা প্রকট। গ্রীষ্মকালে এই সমস্যা আরো বৃদ্ধি পায়। এই সমস্যা দূর করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন। সূত্রের খবর , জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী থাকাকালীন সুব্রত মুখোপাধ্যায় বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের টাকায় বাংলায় পানীয় জল সরবরাহের একাধিক প্রকল্পের বাস্তবায়ন করেছিলেন। কারণ মালদহ মুর্শিদাবাদ নদিয়া জেলার মতো একাধিক জেলায় যেমন মাটির নিচের জলে আর্সেনিক রয়েছে তেমনি মেদিনীপুর উপকূল সংলগ্ন জেলা হওয়ায় সেখানকার নোনা জল এবং বাঁকুড়া পুরুলিয়াতেও জলস্তর নিচে। তাই তো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে পানীয় জল সরবরাহে লক্ষ্যমাত্রা নিয়েছিল নবান্ন।

Jal Swapno Scheme : সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে পানীয় জল সরবরাহ

Read More: Samabyathi Prakalpa : মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্নের জন্য ২০০০ টাকা আর্থিক সাহায্য

আসলে গ্রামে গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যগুলি কতটা দ্রুতগতিতে কাজ করছে তা প্রতিমাসে তথ্য সংগ্রহ করে থাকে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছে এই তথ্য পাঠাতে হয়। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রিপোর্ট প্রকাশ করে। উল্লেখ্য, এখনও পশ্চিমাঞ্চলে জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ সহ অন্যান্য জেলায় বিশেষত গ্রামাঞ্চলে পানীয় জলের সমস্যা প্রকট। গ্রীষ্মকালে এই সমস্যা আরো বৃদ্ধি পায়। এই সমস্যা দূর করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন। তাই তো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি ট্যাপকলের মাধ্যমে পানীয় জল সরবরাহে লক্ষ্যমাত্রা নিয়েছিল নবান্ন।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:জল স্বপ্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular