Bangla24x7 Desk: Sabala Prakalpa : বাল্য বিবাহ বন্ধ সহ কিশোরী মেয়েদের আত্মনির্ভর করাই লক্ষ্য রাজ্য সরকারের। ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে নাগরিকদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কেরপ্রসূত একাধিক প্রকল্প জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার রাজ্যের কিশোরীদের অর্থাৎ মেয়েদের স্বনির্ভরতার পথে এগিয়ে চলার জন্য নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বাস্তবতাকে বদলাতে এবং কিশোরীদের শক্তিশালী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন ভাবনা সবলা প্রকল্প। সবলা প্রকল্প মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করে এবং স্কুলে পড়াশুনা চালিয়ে যেতে উৎসাহিত করে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা করে। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড/ ভোটার কার্ড , প্যান কার্ড , আবেদনকারীর বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা তার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড থাকতে হবে। আবেদনকারী স্কুল পড়ুয়া কিনা তার প্রমাণ পত্র হিসেবে স্কুলের আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া দরকার আবেদনকারী মেয়ের পাসপোর্ট সাইজ ছবি।
কিন্তু এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কিশোরীদের পুষ্টি,স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, জীবনদক্ষতা শিক্ষা ,আর্থিক ও সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। ১১ থেকে ১৮ বছর বয়সী কিশোরী মেয়েদের সামগ্রিক বিকাশের জন্য সহায়তা করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। স্কুল পড়ুয়া মেয়েরা এই প্রকল্পের আবেদন করতে পারে। তবে মনে রাখতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মেয়েদের অবিবাহিতা থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পে আবেদনের জন্য প্রত্যেক আবেদনকারীর নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিসে যোগাযোগ করতে হবে। কারণ এই প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্র দ্বারা পরিচালিত হয়। পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা , আর্থিক ও সামাজিক সচেতনতা গঠন , জীবন দক্ষতা ও শিক্ষা প্রশিক্ষণ সহ গোষ্ঠীগত কার্যকলাপ ও নেতৃত্ব গঠন এবং কর্মমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদহ এবং আলিপুরদুয়ার জেলার মেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
Sabala Prakalpa : বাল্য বিবাহ বন্ধ সহ কিশোরী মেয়েদের আত্মনির্ভর করাই লক্ষ্য রাজ্য সরকারের
গোষ্ঠীগত কার্যকলাপ ও নেতৃত্ব গঠনের ক্ষেত্রে কিশোরীদের নিয়ে গঠিত “কিশোরী গোষ্ঠী” যখন করা হয়। যেখানে দলগত কাজ শেখানো হয় এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করা হয়। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা সহ নানা বিষয় নিয়ে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জীবনদক্ষতা ও সাধারণ শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু পুষ্টিগত গুণ থাকা জরুরী। পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার অংশ হিসেবে ১১-১৮ বছর বয়সী কিশোরীদের জন্য সুষম পুষ্টির ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। সবলা প্রকল্পের অধীনে মেয়েদের সেলাই, বুটিক, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ সহ ইত্যাদি শিক্ষা দেওয়া হয় যাতে তারা স্বনির্ভর হতে পারে। এই প্রকল্পের অধীনে কিশোরীদের বিভিন্ন ধরনের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয়। পাপাপাশি ক্ষুদ্রঋণ সুবিধা, সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করা হয়, যাতে তারা ভবিষ্যতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :সবলা প্রকল্প
