Tuesday, April 28, 2026
Homeঅন্যান্যPM Fasal Bima Yojona : প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ফসলের ক্ষতি হলে...

PM Fasal Bima Yojona : প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ

Bangla24x7 Desk: PM Fasal Bima Yojona : প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ। দেশের মানুষের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক বীমা যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নিরাপত্তার পাশাপাশি সামাজিক সুরক্ষার কথাও এক্ষেত্রে গ্রহণযোগ্য। জীবনযাত্রা ঝুঁকি কমানো , হঠাৎ আর্থিক সহায়তা সহ মানুষের মধ্যে নিরাপত্তার বিকাশ ঘটানোই লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের এমন পাঁচটি বীমা যোজনা রয়েছে , এখানে জীবন , স্বাস্থ্য ও পেনশন সংক্রান্ত নানান আর্থিক সুবিধা পেয়ে থাকেন দেশের দরিদ্র , প্রান্তিক , জনগণের কৃষক ও অসংগঠিত খাতের কর্মীরা।

প্রথমেই আসা যাক অটল পেনশন যোজনার কথায়। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারে। অসংগঠিত খাতের কর্মীদের অবসরকালীন পেনশন সুবিধা দেওয়া এই প্রকল্পের লক্ষ্য। তবে মনে রাখবেন ৬০ বছর বয়সে পৌঁছলে অংশগ্রহণকারী ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন। যদিও সেটি বয়স্ক অবদানের উপর নির্ভরশীল। তবে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা বয়স অনুযায়ী পরিবর্তিত হয়। দ্বিতীয়ত , প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই প্রকল্পে দুর্ঘটনা জনিত মৃত্যু ও অঙ্গহানির জন্য বীমা রয়েছে। আংশিক অঙ্গ হানির জন্য ১ লক্ষ টাকা মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকা পাওয়া যায়। এই যোজনায় বছরে মাত্র ২০ টাকা প্রিমিয়াম দিতে হয়। ১৮ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারে। তৃতীয়ত , প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। তবে এক্ষেত্রে খারিফ শস্যের জন্য ২ শতাংশ রবি শস্যের জন্য দেড় শতাংশ ও বাণিজ্যিক এবং উচ্চমূল্যের ফসলের জন্য পাঁচ শতাংশ প্রিমিয়াম দিতে হয়।

PM Fasal Bima Yojona : প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ

Read More: Lakkhir Vandar Scheme : অবশেষে বাড়ছে ২.২৬ কোটি মহিলার আর্থিক সম্বল ? জল্পনা তুঙ্গে

চতুর্থত , প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই যোজনায় আঠারো থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারেন যাদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। বছরে ৪৩৬ টাকা প্রিমিয়াম দিতে হয়। মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকা বীমা কভারেজ দেওয়া হয় এই প্রকল্পে। তবে প্রতিবছর এই যোজনা নতুন করে রিনিউ করতে হয়। মূলত বিশেষভাবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সূচনা করা হয়েছে যাতে তারা কম খরচে জীবন বীমার সুবিধা পেতে পারেন। পঞ্চমত , আয়ুষ্মান ভারত । গরীব ও দুর্বল পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পে আবেদনকারীদের কোন খরচ নেই। নির্ধারিত চরিত্র পরিবার গুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতাল প্রযোজ্য। তবে মনে রাখতে হবে , বিশেষ কিছু আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়ে না।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular