Bangla24x7 Desk: Lakkhir Vandar : অবশেষে বাড়ছে ২.২৬ কোটি মহিলার আর্থিক সম্বল? প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের মাধ্যমেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের মহিলারা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারে বসেই একাধিক জনমুখী প্রকল্পের সূচনা করেন তিনি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। তবে বাজেট পেশ হলেও লক্ষ্মীর ভান্ডার এর বরাদ্দ বৃদ্ধি নিয়ে কোন ঘোষণা করেনি রাজ্য সরকার। তাহলে কি লক্ষীর ভান্ডারের বরাদ্দ আর বাড়বে না ? যদিও লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধিকে কেন্দ্র করে একাধিক জল্পনা জন্ম নিয়েছে অতীতে।
বর্তমানে প্রায় ২ কোটি ২৬ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার পর থেকেই প্রতিমাসের মোটামুটি ১০ তারিখের মধ্যে বৈধ মোবাইল নম্বরে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত মেসেজ পান মহিলারা। লক্ষীর ভান্ডারের টাকা আপনার একাউন্টে ক্রেডিট হয়েছে এই মেসেজ পেয়ে থাকেন মহিলারা। তবে বর্তমানে মে মাসে লক্ষীর ভান্ডারে টাকা বাড়বে কিনা অথবা মে মাসের টাকা পেতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেগুলি দেখে নিন এক নজরে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডাদের আওতায় থাকা সাধারণ জাতি মহিলারা প্রতিমাসে আর্থিক সহায়তা হিসেবে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে আর্থিক সাহায্য পান। কিন্তু আগামী ২০২৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচন সে ক্ষেত্রে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী , এমনটাই অনুমান রাজনৈতিক মহলের। যদিও ২০২৫ সালের রাজ্য সাধারণ বাজেটে আনুষ্ঠানিকভাবে লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেনি রাজ্য সরকার।
Lakkhir Vandar : অবশেষে বাড়ছে ২.২৬ কোটি মহিলার আর্থিক সম্বল? জল্পনা তুঙ্গে
প্রতিমাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডারে টাকা আপনার একাউন্টে রয়েছে কিনা সে বিষয়ে নজর রাখার দায়িত্ব কিন্তু আপনারও রয়েছে। কেননা আপনার অ্যাকাউন্ট যদি সচল থাকে তাহলে সে ক্ষেত্রে টাকা ক্রেডিট হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা থাকা সম্ভব নয়। তবে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিনা সেটিও নিশ্চিত করুন। আপনার নাম যদি লক্ষীর ভান্ডারে তালিকায় না থাকে তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্পেও যোগাযোগ করতে পারেন যাতে পুনরায় আপনি আবেদন করতে পারেন। কেননা সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা যাচ্ছে বহু উপভোক্তা নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে আর বাদ পড়ার অন্যতম কারণ গুলি হল আঁধার ও মোবাইল নম্বরের পাশাপাশি নিষ্ক্রিয় ব্যাংক একাউন্ট অথবা উপভোক্তার বয়স ৬০ বছরের বেশি। ৬০ বছরের অধিক যদি উপভোক্তার বয়স হয়ে থাকে তাহলে তিনি আর লক্ষীর ভান্ডারে টাকা পাবেন না সেক্ষেত্রে সেই টাকা বার্ধক্য ভাতা টাকা হিসেবে গণ্য হইবে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :লক্ষ্মীর ভান্ডার
