Bangla24x7 Desk: National Scolarship : উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর থাকলেই ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড কেন্দ্রীয় সরকারের। উচ্চ মাধ্যমিক পাশ করলেও সকলে কলেজে ভর্তি হতে চায়। কিন্তু এক্ষেত্রে একটি বড় বাধা হলো আর্থিক সমস্যা। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার জন্য বদ্ধপরিকর রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এই কারণেই এই বাধা কাটাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এমন কিছু স্কলারশিপ রয়েছে যেখানে স্টাইপেন্ড দেওয়া হয় শিক্ষার্থীদের। ন্যাশানাল স্কলারশিপ উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর থাকলেই ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড কেন্দ্রীয় সরকারের। এক নজরে দেখে নিন কি কি স্কলারশিপ রয়েছে ?
রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় একটি স্কলারশিপ হলেও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এই স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা পলিটেকনিক কোর্স করলে প্রতিবছরে ষাট হাজার টাকা এবং স্নাতক কোর্সে ১২ হাজার টাকা প্রতি বছর পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে সংখ্যাটা ১৮০০০ টাকাও হতে পারে। তবে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থী কে উচ্চমাধ্যমিকে ন্যূনতম ষাট শতাংশ নম্বর এবং পারিবারিক বার্ষিক আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। রাজ্য সরকারের আরো একটি উল্লেখযোগ্য স্কলারশিপ নবান্ন স্কলারশিপ। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তহবিল থেকে দেওয়া এই স্কলারশিপটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নূন্যতম ৫০ শতাংশ অধিক নম্বর পেলে পাওয়া যায়। তবে এক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে। মূলত গ্রামীণ ও দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যই এই স্কলারশিপ। তবে মনে রাখতে হবে এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই কলেজ পড়ুয়া হতে হবে।
National Scolarship : উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর থাকলেই ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড কেন্দ্রীয় সরকারের
Read More: Ayushman Bharat Scheme : ‘এই রোগ গুলি’তে আক্রান্ত হলে সহজেই ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা পাবেন না!
এছাড়া রয়েছে টাটা স্কলারশিপ। যেখানে প্রতিবছর ১০ হাজার টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়া যায়। এছাড়া টাটা গ্রুপে তরফ থেকে এই স্কলারশিপ মূলত উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ। তবে এক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর এবং পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। জিপি বিড়লা স্কলারশিপে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়। এবং এককালীন প্রায় ৭ হাজার টাকা দেওয়া হয় বই কেনার জন্য। এটি এমন একটি বেসরকারি স্কলারশিপ যেখানে দিনের পর দিন আবেদনের সংখ্যা বেড়েই চলেছে। মনে রাখতে হবে , বেসরকারি স্কলার্শিপ হলেও এই স্কলারশিপটি পড়ুয়ারা শিক্ষাগত প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :ন্যাশানাল স্কলারশিপ
