Wednesday, April 29, 2026
Homeঅন্যান্যAyushman Bharat Scheme : 'এই রোগ' হলে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা...

Ayushman Bharat Scheme : ‘এই রোগ’ হলে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা নয়

Bangla24x7 Desk: Ayushman Bharat Scheme : ‘এই রোগ’ হলে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা নয়। দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু রয়েছে। সরকারের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে প্রথমে ই-কার্ড ডাউনলোড করতে হবে। পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুযোগ আয়ুষ্মান ভারতের আওতায় থাকলেও কিছু নির্দিষ্ট চিকিৎসা কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আপনি পাবেন না। IVF বা অন্যান্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির রোগ এই প্রকল্পে কভার হয় না। কোন কোন রোগের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প কোন কাজ করবে না ?

কেউ যদি হাসপাতালে ভর্তি হয় শুধুমাত্র পরীক্ষা করার জন্য , এক্ষেত্রে সেই মেডিকেল পরীক্ষার কোন খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে না। এমনকি ভিটামিন সাপ্লিমেন্টের খরচ বা টনিকের খরচও দেওয়া হবে না সরকারের তরফ থেকে। আয়ুষ্মান ভারত মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য প্রযোজ্য। তবে ৭০ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। মূলত সেকেন্ডারি ও টার্সিয়ারি হসপিটালাইজেশনের জন্য এই বীমা কভারেজ। মূলত হার্টের সার্জারি এবং মারণ রোগ , শিশু রোগের চিকিৎসা জেনারেল সার্জারি , ইউরোলজি সহ নিউরোসার্জারি প্লাস্টিক ও রিকনস্ট্রাক্টিভ সার্জারি আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছে। আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড ব্যাংক একাউন্টের বিস্তারিত বিবরণ আয়ের শংসাপত্র তাই বাসিন্দা সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র যদি থাকে তাহলে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সেটি বাধ্যতামূলক।

Ayushman Bharat Scheme ‘এই রোগ’ হলে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা নয়

Read More: Jago Prakalpa: এবার কড়কড়ে ৫০০০ টাকা মহিলাদের! লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০/১২০০ ভুলে যান

দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে আবার দাঁতে চিকিৎসার কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। সাধারণত দাঁতের চিকিৎসা , ফিলিং , রুট ক্যানাল , ইমপ্ল্যান্ট সব ধরনের চিকিৎসা আয়ুষ্মান ভারতের আওতা থেকে বাদ। তবে টিউমার বা সিস্ট জাতীয় কোন রোগ , রাতে চিকিৎসার কভারের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে সেটি হাসপাতালে চিকিৎসা করানো হয়ে থাকে। রুটিন চেকআপ বা ইচ্ছাকৃত চিকিৎসা আয়ুষ্মান ভারতের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে তার একটাই কারণ , যাতে প্রকৃত দরিদ্র মানুষজন সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা ভোগ করতে পারে। তবে চোখ-কান দাঁত গলা এবং হাড় সংক্রান্ত যেতে হলে চিকিৎসা এবং ১২ ঘণ্টার মধ্যে জরুরী কোন ইমারজেন্সি প্যাকেজ আয়ুষ্মান ভারতের আওতায় সুবিধা পাবে।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :আয়ুষ্মান ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular