Bangla24x7 Desk: Rupashree Scheme : মেয়েদের বিয়েতে ২৫,০০০ টাকা দিচ্ছে রাজ্য। রাজ্যের বাসিন্দাদের একের পর এক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিশেষত নারীকেন্দ্রিক প্রকল্প হিসাবে কন্যাশ্রীর কথা তো সকলেই জানে। এবার আর একটি প্রকল্পের কথা জানাব যেখানে মেয়েদের বিয়ের সময় এককালীন অনুদান ২৫,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। অন্যতম রূপশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১৮ প্রথম এই প্রকল্পের সূচনা করেন। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের আওতাধীন পশ্চিমবঙ্গের অবিবাহিত প্রাপ্তবয়স্ক মেয়েরা এই প্রকল্পের সুবিধা পান। পারিবারিক আয়ের শংসাপত্র ও স্থায়ী বসবাসের প্রমাণপত্র ও স্বঘোষণা পত্র থাকতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড , আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রথম পাতার জেরক্স , পাত্রের বয়সের প্রমাণপত্র।
তবে এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন ? শুধুমাত্রই অবিবাহিত মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। গোটা পশ্চিমবঙ্গের সকল মেয়েদের বিয়ের সময় রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। যে পাত্রীর নামে আবেদন হবে তাঁর নিজের নামে একটি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। আবেদনকারী মেয়ে ও স্বামীর কালার পাসপোর্ট সাইজ ছবি। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষের মধ্যে থাকতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার দিন পর্যন্ত আবেদনকারী মেয়েটিকে অবিবাহিত থাকতে হবে। আবেদনকারী পাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। রূপশ্রী প্রকল্পের আবেদন মূলত অফলাইন পদ্ধতিতেই হবে। এর জন্য প্রথমেই আবেদনকারীকে অফলাইনে ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনকারীর জন্ম প্রমাণপত্র , বিয়ের প্রমাণ (বিয়ের নিমন্ত্রণ পত্র)।
Rupashree Scheme : মেয়েদের বিয়েতে ২৫,০০০ টাকা দিচ্ছে রাজ্য
Read More: Jai Bangla Pension Scheme : তপশিলি ও উপজাতিদের প্রতি মাসে হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার
প্রথমে আবেদনকারীকে গ্রামীণ এলাকা হলে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা BDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। মিউনিসিপালিটি এলাকা হলে সাব ডিভিশনাল অফিস বা SDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকেও Rupashree Prakalpa Form PDF আকারে ডাউনলোড করে নিতে পারেন। ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সেটিকে বিয়ের ৩০ থেকে ৬০ দিন আগে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। ফর্ম জমা দেওয়া হয়ে গেলে যেখানে জমা দিচ্ছেন সেই অফিসের তরফ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে। আবেদনকারীর মোবাইলে একটি মেসেজ আসবে। সরকারি দফতরের তরফ থেকে আধিকারিকরা আবেদন যাচাই করবেন ও তারপর আর্থিক অনুমোদন দেওয়া হবে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:রূপশ্রী প্রকল্প
