Bangla24x7 Desk: Nijo Griha Nijo Bhumi : দরিদ্র, অসহায় মানুষের বাড়ি করে দেবে রাজ্য সরকার। রাজ্যবাসী যে কোন সুযোগ সুবিধা পাওয়া এবং যেকোন রকম অসুবিধায় পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী , রাজ্যের জনগণ যাতে সর্বোচ্চ পরিষেবা পান বিষয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দরিদ্র, অসহায় মানুষের সুরক্ষিত আশ্রয়স্থল বা নিজস্ব কোনো বাড়ি নেই, এমনকি বাড়ি তৈরির জন্য নিজস্ব কোনো জমিও নেই তাদের বিনামূল্যে জমি এবং বাড়ি প্রদান করবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের গৃহহীন নাগরিকদের জীবন, জীবিকার উন্নয়নের জন্য এই নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প।
কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ? আবেদনকারী ব্যক্তিকে স্থানীয় বিএলআরও অফিসে যোগাযোগ করতে হবে। কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন সহ কুটির শিল্প এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেবলমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিদের নিজস্ব জমি এবং কোন বসত বাড়ি নেই তারাই কেবলমাত্র নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদন করড়ে পারবেন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীভুক্ত প্রান্তিক জনসাধারণও এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে শুধুমাত্র জমি কিংবা বাড়ি প্রদান নয়, এই সমস্ত নাগরিকদের উপার্জনের উপায়ও খুঁজে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় ৫ শতক করে খাসজমি দান করা হয়ে থাকে।
Nijo Griha Nijo Bhumi : দরিদ্র, অসহায় মানুষের বাড়ি করে দেবে রাজ্য সরকার
Read More: Nijashree Housing Scheme : নিম্ন-মধ্যবিত্ত উপার্জনকারীদের ফ্ল্যাট দেবে রাজ্য
পশ্চিমবঙ্গবাসী গৃহহীন নাগরিকদের জীবন, জীবিকার উন্নয়নের জন্য এই নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। বাড়িতে থাকার ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য বিদ্যুৎ এবং জলের ব্যবস্থাও করবে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র জমি প্রদান করা হয় তা নয়, রাজ্য সরকারের তরফে সেই জমিতে বাড়িও তৈরি করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দরিদ্র, অসহায় মানুষের সুরক্ষিত আশ্রয়স্থল বা নিজস্ব কোনো বাড়ি নেই, এমনকি বাড়ি তৈরির জন্য নিজস্ব কোনো জমিও নেই তাদের বিনামূল্যে জমি এবং বাড়ি প্রদান করবে রাজ্য সরকার।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:নিজ গৃহ নিজ ভূমি
