Bangla24x7 Desk: Nijashree Housing Scheme : নিম্ন-মধ্যবিত্ত উপার্জনকারীদের ফ্ল্যাট দেবে রাজ্য। নিজশ্রী আবাসন প্রকল্প – পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প যেখানে মূলত রাজ্যের নিম্ন ও মধ্যবিত্ত উপার্জনকারী আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট অথবা বাড়ি তৈরি করে দেওয়া হয়। ১ বিএইচকে এবং ২বিএইচকে ফ্ল্যাট আবেদনকারীরা পেতে পারেন। এছাড়া মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে। আবেদনপত্র প্রথম কিস্তির পরিমাণ মোট কিস্তি ১০% , গ্রাউন্ড ফ্লোর সহ ছাদের ঢালাইয়ের সময় দিয়ে দ্বিতীয় কিস্তির পরিমাণ মোট কিস্তির ২০% , প্রথম তলার ছাদ ঢালাইয়ের সময় তৃতীয় কিস্তির পরিমাণ মোট কিস্তির ২০ শতাংশ , দ্বিতীয় তলার ছাদ ঢালাই এর আগে চতুর্থ কিস্তির পরিমাণ মোট কিস্তির কুড়ি শতাংশ , তৃতীয় তলার ছাদ ঢালাই এর আগে পঞ্চম কিস্তির পরিমাণ মোট কিস্তির কুড়ি শতাংশ , এবং সর্বশেষ ফ্ল্যাটে প্রবেশের আগে কিস্তির পরিমাণ অবশিষ্ট কুড়ি শতাংশ দিতে হবে।
ফ্ল্যাট কেনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম দেওয়া হয় তারপর বাকি টাকা সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকে। এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে হয় এবং প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যায়। যে সকল ব্যক্তিদের আয় ১৫ হাজার টাকার নিচে তারাই কেবল এই প্রকল্পে আবেদন করতে পারেন। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজশ্রী আবাসন প্রকল্প চালু করেন। পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তরের অধীনে থাকা এই প্রকল্প বর্তমানে চালু রয়েছে লটারির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবার গুলিকে ফ্ল্যাট দেওয়া হয়। তবে ক্ষেতের আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্য ১৮ বছরের উর্ধ্বে হওয়া বাধ্যতামূলক। সরকারের উদ্যোগেই যেহেতু সরকারি জমি ও ফ্ল্যাট সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেক্ষেত্রে আবাসন কারী ব্যক্তিদের সরকার প্রদত্ত ভর্তুকি হিসেবে গ্রহণ করতে হবে। প্রকল্পের অধীনে স্থানীয় প্রোমোটারের মাধ্যমে সরকারের বিভিন্ন খালি জমিতে বাসস্থান নির্মাণ করা হয় এবং বাসস্থানের অন্তর্গত ফ্ল্যাট গুলিকে উপযুক্ত পরিবারকে মালিকানা হিসেবে দেওয়া হয়।
Nijashree Housing Scheme : নিম্ন-মধ্যবিত্ত উপার্জনকারীদের ফ্ল্যাট দেবে রাজ্য
Read More: Prandhara Scheme : বিশুদ্ধ-আর্সেনিক মুক্ত , ১ টাকায় ১ লিটার পানীয় জল সরবরাহ
এই প্রকল্পে আবেদন করতে হলে মধ্যবিত্তের সংশ্লিষ্ট পারিবারিক আয় ৩০ হাজার টাকার বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। পরিবারে একজন এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে পরিবারের অন্য সদস্যরা অন্য কোন এলাকায় এই একই প্রকল্পের পুনরায় নাম নথিভুক্ত করতে পারবেন না। জেলার যে এলাকায় প্রকল্পটির বাস্তবায়ন হবে সেই এলাকায় আবেদনকারীকে বসবাস করতে হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার আবেদনকারী ব্যক্তিকে নিজের বাসস্থান ছাড়া অন্য কোন পরিকাঠামো নির্মাণের জন্য অর্থ প্রদান করা হবে না। এক্ষেত্রে বাড়ি সংলগ্ন প্রাচীর বা রাস্তা নির্মাণের জন্য কোন অর্থ পাওয়া যাবে না সরকারের পক্ষ থেকে। সংলগ্ন পেমেন্টের জন্য প্রার্থীকে একটি বিশেষ অ্যাকাউন্ট খুলে দেয়া হবে যার মাধ্যমে তিনি বাসস্থানের যাবতীয় অর্থ আদান প্রদান করতে পারবেন।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:নিজশ্রী আবাসন প্রকল্প
