Monday, April 20, 2026
Homeঅন্যান্যBangla Sahayata Kendra : রাজ্যবাসী পাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পের...

Bangla Sahayata Kendra : রাজ্যবাসী পাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পের বিস্তারিত তথ্য

Bangla24x7 Desk: Bangla Sahayata Kendra : রাজ্যবাসী পাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পের বিস্তারিত তথ্য। রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই উদ্যোগগুলি নাগরিকদের সমস্যায় বড় সহায়তা করে। এমনই একটি প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র। বাংলা সহায়তা কেন্দ্র প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং জনকল্যাণমূলক প্রকল্পের সমস্ত রকম বিস্তারিত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণকে সঠিক পরিষেবা প্রদান করা। বিভিন্ন গ্রামে বাংলা সহায়তা প্রকল্পে শাখা তৈরি হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র সাধারণত প্রতিটি জেলা শাসক , মহকুমা আধিকারিক, স্বাস্থ্য কেন্দ্র , সরকারি সাহায্য প্রাপ্ত লাইব্রেরি সহ বিভিন্ন সংস্থার কার্যালযয়ে অবস্থিত। বাংলা সহায়তা কেন্দ্রের প্রধান কার্যাবলী কি কি ?

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা ? আপনি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিক মতো পাচ্ছেন না ? চিন্তা নেই! আপনার জন্য রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। বিভিন্ন সরকারি প্রকল্পের স্ট্যাটাস জানতে চাওয়া , রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পগুলির অনলাইনে আবেদনের সাহায্য করা , বিভিন্ন সরকারি প্রকল্পে তথ্য প্রদান ও আবেদনপত্র পূরণের সাহায্য করা সহ আর্থিক লেনদেনের সুবিধা প্রদান বিদ্যুৎ বিল জমা দেওয়া সহ বিভিন্ন পরিষেবা প্রদান এবং বিভিন্ন সরকারি ফর্ম ডাউনলোড ও পূরণের সহায়তা করা – মূলত এই কাজগুলি বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে করা হয়ে থাকে। যাতে সাধারণ মানুষকে বারবার সরকারি অফিসে দ্বারস্থ হতে না হয় সেই জন্যেই এই প্রকল্পটি চালু হয়েছে।

Bangla Sahayata Kendra : রাজ্যবাসী পাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং প্রকল্পের বিস্তারিত তথ্য

Read More: Matir Sristi Prakalpa : পতিত ও অনুর্বর জমিকে উর্বর করে কৃষি উন্নয়নের দিশা

প্রসঙ্গত উল্লেখ্য , ২০২১ সাল পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্র গুলির মাধ্যমে রাজ্য সাধারণ মানুষ খুব সহজেই সরকারি পরিষেবা গুলি হাতের কাছে পেয়ে যান। তবে আগামী দিনের রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা আরো বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকারি অফিসে না গিয়ে ও সেই সরকারি প্রকল্প সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় এবং এর ফলে মানুষ জনের হয়রানি অনেকটাই হ্রাস পেয়েছে বলেই জানা গিয়েছে।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :বাংলা সহায়তা কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular