Bangla24x7 Desk: Amader Para Amader Samadhan : দুয়ারে সরকারের পর এবার নতুন প্রকল্প রাজ্য সরকারের। ২০২৬ বিধানসভা নির্বাচন আসতে এখনো বাকি বেশ কয়েক মাস। কিন্তু এখন থেকেই রাজ্যবাসীর মন জয় করতে নেমে পড়েছে তৃণমূল সরকার। রাজ্যের জনগণ কতটা সুবিধার পাচ্ছেন ? কতটা অসুবিধার সম্মুখীন ? অর্থাৎ রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা জানতে অতীতে অনেক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার মুখ্যমন্ত্রী চালু করলেন রাজ্যের অভিনব এক সরকারি প্রকল্প , তার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। লক্ষ্য একটাই পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যা গুলিকে সমাধান করা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সরকারি পরিষেবা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
রাজ্যের জনগণ কতটা সুবিধার পাচ্ছেন ? কতটা অসুবিধার সম্মুখীন ? অর্থাৎ রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা জানতে অতীতে অনেক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতিটি বুথ ভিত্তি এলাকায় একটি করে ছোট সরকারি কেন্দ্র বা বুথ গড়ে তোলা হবে যেখানে থাকবেন সরকারি আধিকারিকরা , যারা স্থানীয় মানুষের সমস্যা শুনে কাজ করে সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করে দেবেন। এক্ষেত্রে মোট ৮০ হাজার বুথ তৈরি হয় , প্রকল্পের সময়সীমা প্রায় ২ মাস। বুথে অভিযোগ জানানোর পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমেও নাম অধিভুক্ত করে সমস্যার সমাধানের বিষয়ে তথ্য পাওয়া যাবে। প্রসঙ্গত এই প্রকল্পের রাজ্য সরকারের একটি বুথ গঠনের খরচ হবে ১০ লক্ষ টাকা। তাহলে মোট আট হাজার কোটি টাকা খরচ হবে।
Amader Para Amader Samadhan : দুয়ারে সরকারের পর এবার নতুন প্রকল্প রাজ্য সরকারের
এ প্রকল্পটি কেমন ? ধরুন কোন পাড়ায় কল নেই ? আবার ধরুন কোথাও রাস্তায় পর্যাপ্ত আলো নেই ? কিংবা ধরুন বর্ষাকালে রাস্তায় চলতে গেলে প্যাচপ্যাচে কাদার সম্মুখীন ? এই ধরনের হাজারো সমস্যা – এই সমস্যাগুলি সমাধানের জন্যই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। তবে শুধুমাত্র লাইট সারানো বা পানীয় জলের সমস্যার সমাধান নয় এই প্রকল্প আবেদন করলে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা – সব কিছুর সমাধান পাওয়া যাবে। এবার মুখ্যমন্ত্রী চালু করলেন রাজ্যের অভিনব এক সরকারি প্রকল্প , তার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। লক্ষ্য একটাই, পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যা গুলিকে সমাধান করা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সরকারি পরিষেবা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :আমাদের পাড়া আমাদের সমাধান
