Tuesday, April 28, 2026
Homeঅন্যান্যPM Kishan Samman : বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা...

PM Kishan Samman : বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ? বড়সড় আপডেট কেন্দ্রের

Bangla24x7 Desk: PM Kishan Samman : বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ? বড়সড় আপডেট কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা। দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের বিভিন্ন মরশুমে চাষবাস এবং ফসল বিক্রি এবং নিশ্চয়তা প্রদান করতে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার এই প্রকল্প নেই বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে কিষান সম্মান নিধি যোজনার টাকা আর পাওয়া যাবে না। তাহলে কি পুরোপুরি বন্ধ হয়ে যেতে চলেছে এই প্রকল্প ? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কে প্রকাশ্যে এল বড়সড়ো আপডেট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এসে সমস্ত কৃষকদের জন্য এবার বাধ্যতামূলক কিষান আইডি কার্ড।

অর্থাৎ এই কিষান আইডি কার্ড না থাকলে কিষান সম্মান নিধি যোজনার টাকা পাওয়া যাবে না। কিষান আইডি কার্ডে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিষাণ রেজিস্ট্রেশন করা যায়। তবে শুধুই পুরাতনদের জন্য নয় , নতুন যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিষান আইডি কার্ডের গুরুত্ব রয়েছে। ওই কার্ড ছাড়া করা যাবে না নতুন আবেদন , স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর , রাজ্যের কৃষি বিভাগের তরফে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে বলেই জানা গিয়েছে তবে সম্প্রতি এর সময়সীমা হারানো হলেও খুব কম সংখ্যক কৃষক এই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বলেই জানা গিয়েছে তবে বলে রাখা দরকার কেন্দ্রীয় সরকার কৃষাণ রেজিস্ট্রেশন ভাবনা আনলেও সব রাজ্যে এখনো সেই প্রক্রিয়া চালু হয়নি। আগামী দিনে অন্যান্য রাজ্যে কৃষি দপ্তরের তারা তা বিজ্ঞপ্তি দিয়ে এই রেজিস্ট্রেশন এর কাজ শুরু হবে বলেই জানা গিয়েছে।

PM Kishan Samman : বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ? বড়সড় আপডেট কেন্দ্রের

Read More: Sabala Prakalpa : বাল্য বিবাহ বন্ধ সহ কিশোরী মেয়েদের আত্মনির্ভর করাই লক্ষ্য রাজ্য সরকারের

তবে বর্তমানে উত্তর প্রদেশে এই কৃষক রেজিস্ট্রেশনের কর্মসূচি চালু হয়েছে বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকরা তিনটি কিস্তিতে অর্থ সাহায্য পেয়ে থাকেন যেখানে দুই হাজার টাকা তিনটি কিস্তিতে প্রতিবছর কৃষকদের ৬০০০ টাকা অর্থ সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার। তবে অর্থ সাহায্য করলেও এবার যাতে আরো উন্নত প্রক্রিয়ার মাধ্যমে এই প্রকল্প সম্পন্ন করা যায় এবার সেই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular