Bangla24x7 Desk: Care Heart Health Insurance : হৃদরোগে আক্রান্ত হলেও চিন্তা নয়! আপনার জন্য রয়েছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এবারে চিন্তামুক্ত কেননা কেয়ার হেলথ ইন্সুরেন্স কোম্পানি নিয়ে এলো অভিনব এক জীবন বীমা। এই সংস্থাটি স্বাস্থ্য বীমা পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম পরিকল্পনা ও সুবিধা প্রদান করে। সংস্থাটি অতীতে রেলিগেয়ার হেলথ ইন্সুরেন্স নামে পরিচিত থাকলেও ২০২০ সাল থেকে কেয়ার হেলথ ইন্সুরেন্স নামেই পরিচিত এই কোম্পানি। অর্থাৎ ২০২০ সালে কোম্পানির নাম পরিবর্তন করা হয়। কেয়ার হার্ট হেলথ ইন্সুরেন্স আসলে হার্ট সম্পর্কিত অপারেশন অ্যাম্বুলেন্স পরিবহনের খরচ ওষুধ সহ হাসপাতালে ভর্তি – নানা খাতে চিকিৎসা পরিষেবায় আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। সহজ প্রিমিয়ামে শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এটি একটি ভরসাযোগ্য কোম্পানি। হৃদরোগে আক্রান্ত বা হার্টের রোগে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্যই কেয়ার হার্ট হেলথ ইন্সুরেন্স চালু করা হয়েছে।
তবে কেয়ার হার্ট হেলথ ইন্সুরেন্স – এক নজরে দেখে নিন পলিসির বিবরণ। প্রি-হসপিটালাইজেশন , পোস্ট-হসপিটালাইজেশন , অ্যাম্বুলেন্স খরচ , আইসিইউ চার্জ সহ রুম ভাড়া , ডোমিসিলিয়ারি চিকিৎসা ও আয়ুশ চিকিৎসার জন্য এই বিমার সুবিধা পাওয়া যায়। হৃদরোগের আক্রান্ত রোগীদের মধ্যে যারা গত সাত বছরের মধ্যে হৃদযন্ত্রের অস্ত্র প্রচার করেছেন তাদের জন্য এই পলিসি বিশেষভাবে উল্লেখযোগ্য। কেয়ার হার্ট হেলথ ইন্সুরেন্সের আরেকটি বৈশিষ্ট্য হলো এই পলিসিটি আজীবন রিনিউ করা যায়। যা দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। ৩ লাখ , ৫ লাখ সহ ৭ লাখ ও দশ লাখ পর্যন্ত বীমার আর্থিক সুবিধা রয়েছে। কেয়ার হার্ট ইন্সুরেন্স প্রকল্পের আওতায় হৃদরোগ সংক্রান্ত ১৬ টি রোগ কভার করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি , হার্টের ভালভ প্রতিস্থাপন বা মেরামত , হার্টে পেসমেকার স্থাপন , কাডিও মায়োপ্যাথি খাটের অস্ত্রোপচার মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেরিকার্ডেকটমি , এন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বা টোটাল আর্টিফিশিয়াল হার্ট স্থাপন সহ ইনফেকটিভ এন্ডোকার্ডিইটিস , ক্যারোটিভ আর্টারি অস্ত্রোপচার , ইমপ্ল্যান্টেবল কার্ডিওভাটার ডিফিব্রিলেটার স্থাপন , পালমোনারি থ্রম্বোএম্বেলিজম এবং প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন – ইত্যাদি চিকিৎসায় কভারেজ পাওয়া যায়।
Care Heart Health Insurance : হৃদরোগে আক্রান্ত হলেও চিন্তা নয়! আপনার জন্য রয়েছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি
Read More: PM Kishan Samman : বন্ধ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ? বড়সড় আপডেট কেন্দ্রের
প্রি হসপিটালাইজেশনের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ৩০ দিন আগে পর্যন্ত চিকিৎসার খরচ কভারেজ পোস্ট হসপিটালাইজেশনের ক্ষেত্রে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৬০ দিন পর্যন্ত চিকিৎসার খরচ কভারেজ , বার্ষিক হৃদর্র পরীক্ষার জন্য প্রতিবছর একটি হৃদরোগ স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে পাওয়া যায়। রুম ভাড়ার ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য রুম ভাড়া কভারেজ হিসেবে দেওয়া হয়। আই সি ইউ তে থাকার সম্পূর্ণ খরচ কভার করা হয় এই প্রকল্পের আওতায়। বাড়িতে চিকিৎসার খরচ ১০০ শতাংশ পর্যন্ত কভারেজ পাওয়া যায়। তবে এক্ষেত্রে চিকিৎসা যদি ৩ দিনের বেশি হয়। একে এক কথায় ডোমিসিলিয়ারি করে চিকিৎসা বলে। প্রতিটি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স খরচ হিসাবে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হয়। প্রতিবছর যদি কোন প্রেম করা না হয় তাহলে বিমার পরিমাণ দশ শতাংশ করে বৃদ্ধি পায় যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়। একটি পলিসি বছরে একবার দিমা পরিমাণ সম্পূর্ণ হয়ে গেলে অটোমেটিক পুনরায় রিচার্জ হয়ে যায়।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :কেয়ার হেলথ ইন্সুরেন্স
