Monday, April 20, 2026
Homeঅন্যান্যHealth Department: আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবার সূচনা

Health Department: আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবার সূচনা

Bangla24x7 Desk: Health Department: আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবার সূচনা। ২০১১ সালের পর থেকে হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে বাংলার স্বাস্থ্য পরিষেবা গোটা দেশের মধ্যে তথা বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থান অধিকার করেছে। সেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত, পাহাড়ি দুর্গম, পশ্চাৎপদ ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে ১১০টি স্বয়ংসম্পূর্ণ মোবাইল মেডিক্যাল ইউনিটের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার জন্য গাড়ি বাবদ রাজ্যের খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। পরিষেবার জন্য মাসিক প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হবে। এই ইউনিটগুলোতে প্রসূতি মায়েদের চিকিৎসা, শিশুদের চিকিৎসা সহ আরো নানান রোগের চিকিৎসা হবে এবং প্রয়োজনে রেফার করে অন্যত্র পাঠানোর ব্যবস্থাও করা হবে।
এই গাড়িগুলোতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি পরীক্ষা, ম্যালেরিয়া, ইসিজি, ব্লা*ড সুগার সহ প্রায় ৩৫টি ডায়াগনস্টিক টেস্টের সুবিধা মানুষ বিনামূল্যে পাবেন। এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি গাড়িতেই থাকবে। এমনকি জঙ্গল মহল, সুন্দরবন সহ বিভিন্ন জেলায় গর্ভবতী মহিলাদের জন্য আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা দেওয়ার জন্য আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকবে। প্রতিটি ইউনিটে মেডিকেল অফিসার, প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন। এই ইউনিটগুলি হল একেকটি সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক, যা চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সরাসরি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। মোট ২১০টি এমন ইউনিট চালু যাতে বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও ঘরের দুয়ারে সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা পান। ট্রপিক্যাল মেডিসিনে কর্ড ব্লাড ব্যাংক এবং এসএসকেএম হাসপাতালে ‘মধুর স্নেহ’ নামে হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপন করা।

Health Department: আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবার সূচনা

‘চোখের আলো’ প্রকল্পে বিনামূল্যে ২৬ লক্ষ ছানি অপারেশন করা হয়েছে এবং বয়স্ক মানুষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩৪ লক্ষ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। খরচ হয়েছে ১৮১ কোটি টাকা। ‘শিশুসাথী’ প্রকল্পে প্রায় ৬৪ হাজার ছোট ছেলেমেয়ের হার্ট বা অন্যান্য অপারেশন করা হয়েছে। খরচ হয়েছে ৩০৭ কোটি টাকা। ১৪টি নতুন সরকারি মেডিকেল কলেজ, ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ১৩ হাজার ৫০০টিরও বেশি সু-স্বাস্থ্যকেন্দ্র, ৭৬টি সিসিইউ, ৩টি এইচডিইউ, ১৭টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, ১৩টি মাদার্স ওয়েটিং হাট, ১১৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ১৫৮টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র সবই করা হয়েছে। সরকারি হাসপাতালে বেড বেড়েছে ৪০ হাজার। এখন বেডের সংখ্যা প্রায় ৯৭ হাজার। ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৮৯। ৪৯টি ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছে। এসএসকেএম হাসপাতালে লেভেল-১ ট্রমা কেয়ার ফেসিলিটি চালু হয়েছে। ‘রাত্তিরের সাথি’ প্রকল্পে ১৩০ কোটিরও বেশি টাকা খরচ করা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular