Bangla24x7 Desk: Swasthya Ingit: সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা পেরিয়েছে ৭ কোটি, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। ২০১১ সালে রাজ্য প্রশাসনে এসে মুখ্যমন্ত্রীর আসনে বসেই প্রথমেই রাজ্যের স্বাস্থ্যের দিকে নজর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলের সরকারি হাসপাতালের বেহাল দশা, দালাল চক্র, রোগী পরিবারকে পরিষেবা দিতে অজ্ঞতা সহ দুর্নীতির অভিযোগ – সরকারি হাসপাতালে ঘুঘুর বাসা ভেঙে হাসপাতালে থেকে হাসপাতালে রেফার প্রবণতা বন্ধ করা সহ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা। নিজের সমাজ মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সময় পাল্টেছে।
স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা ভার্চুয়ালি পাওয়া যায় এর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ডিজিটাল যুগের হাওয়া বুঝে গ্রামে গঞ্জে অনলাইনে চিকিৎসা পরামর্শ দেওয়ার পদ্ধতি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় টেলি মেডিসিন। যার পোশাকি নাম স্বাস্থ্য ইঙ্গিত। মেডিসিন পরিষেবার মাধ্যমে যেমন খরচ কম হয় তেমন পরিষেবাও পাওয়া যায়। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা সাত কোটি পেরিয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবার সুবিধা প্রাপ্ত মানুষের সংখ্যা পেরিয়েছে সাত কোটি। উচ্চমানের পরিষেবা দিতে তৈরি হয়েছে ৬৩ টি হাব প্রতিদিন প্রায় নয় হাজারের বেশি চিকিৎসক প্রায় ৮০ হাজার মানুষকে দিয়েছেন পরিষেবা।
Swasthya Ingit: সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা পেরিয়েছে ৭ কোটি, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Read More: Health Department : আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবার সূচনা
পকেটের টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হতে হয় রোগীর পরিবার পরিজনদের – রয়েছে এমন ভুরি ভুরি উদাহরণ। তবে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য মধ্যবিত্ত শুরু করে গরিব পরিবারের কিছুটা হলেও সমস্যা মিটেছে। এবার রোগীদের স্বার্থে, রুগীর পরিবারের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে টেলি মেডিসিন পরিষেবা। যার পোশাকি নাম স্বাস্থ্য ইঙ্গিত। মেডিসিন পরিষেবার মাধ্যমে যেমন খরচ কম হয় তেমন পরিষেবাও পাওয়া যায়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ নেওয়ার সুবিধাও রয়েছে। এবার রোগীদের স্বার্থে, রুগীর পরিবারের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে টেলি মেডিসিন পরিষেবা। স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা ভার্চুয়ালি পাওয়া যায় এর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:স্বাস্থ্য ইঙ্গিত
