Bangla24x7 Desk:Yuba Sathi Prakalpa: পালটে গেল অনলাইন আবেদনের পোর্টাল। পুরাতন আবেদন পোর্টাল (apas.wb.gov.in) আর কার্যকর নয় — এখন থেকে আবেদনের জন্য নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে https://yubasathi.wb.gov.in/ – এই সাইটেই এখন রেজিস্ট্রেশন, লগইন, অনলাইন ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড, আবেদন স্ট্যাটাস চেক সবকিছুই করা হবে। কেন নতুন পোর্টাল? পুরনো সিস্টেমে সমস্যা হচ্ছিল (সার্ভার লোড, ২৪×৭ খোলা না থাকা ইত্যাদি), আবেদন প্রক্রিয়া উন্নত ও সুবিধাজনক করা, ডকুমেন্ট আপলোড ও যাচাই সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করা এই পরিবর্তনগুলোর জন্যই সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করা হয়েছে। অনলাইনে আবেদন করার নতুন পদ্ধতি।
ধাপ-১ রেজিস্ট্রেশন – https://yubasathi.wb.gov.in/ এ যান। Apply Online বা Register/Login এ ক্লিক করুন। মোবাইল নম্বর ও OTP দিয়ে ভেরিফাই করুন। ধাপ-২: ব্যক্তিগত তথ্য দিন – আধার নম্বর, মাধ্যমিক/শিক্ষাগত তথ্য, নাম, বাবা/স্বামীর নাম, জন্ম তারিখ ইত্যাদি। ধাপ-৩: ঠিকানা ও শিক্ষা তথ্য পূরণ জেলা, ব্লক, থানা, পিন কোড। বোর্ড ও পাশের সাল, রোল নম্বর ইত্যাদি। ধাপ-৪: ডকুমেন্ট আপলোড সব নথি নিজের স্বাক্ষর সহ স্ক্যান করে আপলোড করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। সাধারণ ফাইল নির্দেশিকা (রেফারেন্স): নথি ফরম্যাট সাইজ (সর্বোচ্চ) মাধ্যমিক অ্যাডমিট PDF ~300 KB, মার্কশিট, PDF ~300 KB, আধার PDF ~300 KB, ভোটার কার্ড PDF ~300 KB।
Yuba Sathi Prakalpa: পালটে গেল অনলাইন আবেদনের পোর্টাল
Read More: Yuba Sathi: আবেদনের বর্তমান স্ট্যাটাস যাচাই করবেন কীভাবে?
ব্যাংক পাসবুক PDF ~300 KB, পাসপোর্ট ছবি JPG/JPEG ~50 KB। ধাপ-৫: চূড়ান্ত জমা- সব তথ্য ভাল করে চেক করে Submit করুন। আবেদন ID নোট করে রাখুন। পরবর্তীতে “Check Status” থেকে আবেদন অবস্থা দেখুন। 4) আবেদন সংক্রান্ত সময় ও ক্যাম্প। অনলাইন পোর্টালটি পুরো ২৪×৭ খোলা নেই — এখন সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন খোলা থাকে। পাশাপাশি অফলাইন আবেদনও চলছে ক্যাম্প/চালান শাখা অফিসে ১৫ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট দিন পর্যন্ত ফর্ম দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে যুব সমাজের জন্য চালু যুবসাথী প্রকল্প নিয়ে জোর চর্চা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে অনলাইন পোর্টাল -সর্বত্রই বিপুল সাড়া। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু অনলাইন পোর্টাল -সর্বত্রই দেখা যাচ্ছে বিপুল সাড়া। বহু চাকরিপ্রার্থী ও পড়ুয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:যুবসাথী
