Sunday, April 26, 2026
Homeঅন্যান্যWhatsApp Status AI Feature: ছবি এডিটিং থেকে অ্যানিমেশন, বদলে যাবে স্টেটাস দেওয়ার...

WhatsApp Status AI Feature: ছবি এডিটিং থেকে অ্যানিমেশন, বদলে যাবে স্টেটাস দেওয়ার ধরণ

Bangla24x7 Desk : WhatsApp Status AI Feature: ছবি এডিটিং থেকে অ্যানিমেশন, বদলে যাবে স্টেটাস দেওয়ার ধরণ। হোয়াটসঅ্যাপ স্টেটাসে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া। খুব শিগগিরই স্টেটাস ব্যবহারের অভিজ্ঞতা একেবারে বদলে যেতে চলেছে। কারণ, স্টেটাসের ছবি আরও আকর্ষণীয় ও অভিনব করে তুলতেই নতুন এআই ফিচার আনতে চলেছে হোয়াটস অ্যাপ। সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই ফিচার আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস—দু’টি প্ল্যাটফর্মেই এই নয়া সুবিধা পৌঁছে যাবে।

ঠিক কীভাবে কাজ করবে এই এআই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস সেকশনে যুক্ত হবে মেটা এআই দ্বারা পরিচালিত একাধিক নতুন টুল। এই টুলগুলির সাহায্যে স্টেটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি মুহূর্তের মধ্যেই এডিট করতে পারবেন ইউজাররা। থাকবে চোখধাঁধানো নানা এফেক্টও। এতদিন ছবি এডিট করতে গেলে আলাদা অ্যাপ বা সফটওয়্যারের উপর নির্ভর করতে হতো। কিন্তু এবার আর সেই ঝামেলা নেই। হোয়াটস অ্যাপের মধ্যেই মিলবে শক্তিশালী এআই-ভিত্তিক এডিটিং টুলস। শুধু ছবি এডিটিংয়েই সীমাবদ্ধ থাকছে না এই আপডেট। থাকছে একাধিক ফিচার। খুব শিগগিরই স্টেটাস ব্যবহারের অভিজ্ঞতা একেবারে বদলে যেতে চলেছে। কারণ, স্টেটাসের ছবি আরও আকর্ষণীয় ও অভিনব করে তুলতেই নতুন এআই ফিচার আনতে চলেছে হোয়াটস অ্যাপ।

WhatsApp Status AI Feature: ছবি এডিটিং থেকে অ্যানিমেশন, বদলে যাবে স্টেটাস দেওয়ার ধরণ

Read More: Darjeeling Food Guide: গ্লেনারিস ছাড়াও দুর্দান্ত ৫ রেস্তরাঁ, বর্ষবরণে পাহাড় সফর হোক স্বাদে আর স্মৃতিতে ভরপুর

প্রথমত, ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা কোনও অবাঞ্ছিত বস্তু সহজেই সরানো যাবে, আবার চাইলে নতুন কোনও বস্তু যুক্তও করা যাবে। দ্বিতীয়ত, থাকছে টেক্সট-টু-ইমেজ রিশেপিং ফিচার। অর্থাৎ, ইউজারের দেওয়া প্রম্পট অনুযায়ী এআই নিজেই ছবির রূপ বদলে দেবে। তৃতীয়ত, কোনও স্থির ছবিকে অনায়াসেই রূপান্তরিত করা যাবে স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশনে। শোনা যাচ্ছে, আপাতত এই সমস্ত ফিচারই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ধীরে ধীরে গোটা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই এই এআই সুবিধা ব্যবহার করতে পারবেন। সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই ফিচার আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস—দু’টি প্ল্যাটফর্মেই এই নয়া সুবিধা পৌঁছে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular