Monday, April 20, 2026
Homeঅন্যান্যWest Bengal Textile Incentive : মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি টেক্সটাইল শিল্পকে উৎসাহ প্রদান

West Bengal Textile Incentive : মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি টেক্সটাইল শিল্পকে উৎসাহ প্রদান

Bangla24x7 Desk: West Bengal Textile Incentive : মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি টেক্সটাইল শিল্পকে উৎসাহ প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেনটিভ স্কিম ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেনটিভ স্কিম – উদ্দেশ্য ও প্রয়োজ্য এই স্কিমটি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি  পরিসরের টেক্সটাইল শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। “ফাইবার থেকে কাপড় / গারমেন্ট” পর্যন্ত পুরো ভ্যালু চেইনে প্রযোজ্য। স্কিম কার্যকর হয়েছে ১৩ ডিসেম্বর ২০২২ থেকে, এবং প্রথমে পাঁচ বছরের জন্য ঘোষণা করা হয়েছে। যেসব ইউনিটরা ১ লা এপ্রিল, ২০২২ বা তার পর থেকে কমার্শিয়াল উৎপাদন শুরু করেছে, তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারে। কোম্পানির ধরণ যেসব হতে পারে: প্রাইভেট, এলএলপি, কোঅপারেটিভ, জয়েন্ট সেক্টর, এমনকি রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগ।

ইনসেন্টিভ ধরণের সুবিধাসমূহ ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেনটিভ স্কিম ২০২২ এর আওতায় বেশ কয়েকটি সাব-স্কিম বা উপ-বেনিফিট রয়েছে: রাজ্য মূলধন বিনিয়োগ সাবসিডি বিভিন্ন ধাপের উৎপাদন বা প্রসেসিং কর্মকাণ্ড অনুযায়ী সাবসিডির পরিমাণ ভিন্ন – উৎপাদন প্রকল্প – সাবসিডি রেট – সর্বোচ্চ সীমা
স্পিনিং (ছোট ও লম্বা স্ট্যাপল) ১০% ২০ কোটি , বয়ন ও বুনন (ওয়ার্প ও ফ্ল্যাট-বেড) ২০% ১০ কোটি।  প্রতি বছরের সর্বোচ্চ সুবিধা: ১ কোটি পর্যন্ত। অর্থাৎ একই প্রকল্পে অন্য অনেক স্কিম থেকে অতিরিক্ত ইনসেন্টিভ নেওয়া) অনুমোদিত নয়। (বিদ্যুৎ সাবসিডি) ৫ বছরের জন্য বিদ্যুৎ ব্যবহারে উপর ভিত্তি করে রিপেমেন্ট পাবে।  সাবসিডিটি পাওয়ার জন্য একাধিক শর্ত আছে — যেমন কমার্শিয়াল উৎপাদন শুরু করার তারিখ, বৈধতা প্রমাণ ইত্যাদি। এনার্জি অডিট করালে, খরচের ৫০% পর্যন্ত রিইম্বার্সমেন্ট (সীমা: ২ লাখ) দেওয়া হবে।
এনার্জি সেভিং সিস্টেম বা ইনস্টলেশন (যেমন গৃহীত পরামর্শ অনুযায়ী)-এর জন্য: খরচের ২৫% পর্যন্ত ফেরত, সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত।

West Bengal Textile Incentive : মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি টেক্সটাইল শিল্পকে উৎসাহ প্রদান

Read More: Miscarriage Benefit Scheme : প্রত্যেক মিসক্যারেজের জন্য অর্থ সহায়তা ৬ হাজার টাকা পাওয়া যায়

জমি রূপান্তর ও মিউটেশন ফি-র ক্ষেত্রে ১০০% মওকুফ। যদি পলিউশন এর জন্য ইনফ্রা তৈরি করা হয়, তাহলে খরচের ২৫% রিইম্বার্সমেন্ট দেওয়া হবে, সর্বোচ্চ ১.৫০ কোটি পর্যন্ত। এছাড়া, যদি একাধিক ইউনিট (ক্লাস্টার) একত্রে কাজ করে এবং সাধারণ বর্জ্য শোধনাগার ঠন করে, তাহলে কিছু বিশেষ সুবিধা থাকতে পারে। বিস্তৃতি-প্রকল্প – যারা ইতিমধ্যেই একটি টেক্সটাইল ইউনিট চালাচ্ছেন এবং সম্প্রসারণ করতে চান, তারা নিম্নলিখিত ইনসেন্টিভ পেতে পারে: ক্যাপিটাল সাবসিডি  স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি রিইম্বার্সমেন্ট পাওয়ার সাবসিডি ও ইলেক্ট্রিসিটি ডিউটি মওকুফ সরবরাহযোগ্য যদি এক্সপ্যানশন অংশের জন্য আলাদা মিটারিং ব্যবস্থা করা হয়।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেনটিভ স্কিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular