Monday, April 20, 2026
Homeঅন্যান্যSwasthya Sathi Scheme : প্রায় ১৩ হাজার কোটিতে ১ কোটি মানুষকে পরিষেবা

Swasthya Sathi Scheme : প্রায় ১৩ হাজার কোটিতে ১ কোটি মানুষকে পরিষেবা

Bangla24x7 Desk: Swasthya Sathi Scheme : প্রায় ১৩ হাজার কোটিতে ১ কোটি মানুষকে পরিষেবা। রাজ্য বাজেট থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য ১৩,১৫৬ কোটি টাকার নগদহীন স্বাস্থ্যসেবার সুবিধা প্রদান করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ৮.৫ কোটিরও বেশি বাসিন্দা এই প্রকল্পের আওতায় রয়েছেন। ‘রোবস্ট আইটি প্ল্যাটফর্ম এবং হাসপাতালের অংশীদারদের সময়সীমার অর্থ প্রদান তার উপকারভোগীদের দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা সরবরাহ নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ সরকার আপনার দুঃসময়ে সবসময় আপনার পাশে আছে।”

স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ কোটি ছুঁয়েছে। পরিষেবার জন্য ব্যয় হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। এমনই সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পে গত ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে এক কোটি মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পেয়েছেন। স্বাস্থ্য বিমা কার্ড ও চিকিৎসা দুটোই সম্পূর্ণ বিনামূল্যে। পরিবারের কোনো সদস্যকেই কোনো প্রিমিয়াম দিতে হয় না। প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পায়। পরিবারের সব সদস্য মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ—সবাই অন্তর্ভুক্ত হন। পরিবারের প্রধান হিসেবে মহিলার নামেই কার্ড ইস্যু করা হয়। প্রকল্পের আওতাধীন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাওয়া যায় (মানে রোগীকে নিজের পকেট থেকে কিছুই দিতে হয় না)। প্রতিটি পরিবার পায় একটি স্মার্ট কার্ড, যাতে পরিবারের সদস্যদের বায়োমেট্রিক ও স্বাস্থ্য তথ্য সংরক্ষিত থাকে। OPD নয়, শুধুমাত্র ইনডোর (হাসপাতালে ভর্তি) চিকিৎসার খরচ কাভার করে। প্রায় ২০০০ অধিক চিকিৎসা প্যাকেজ এতে অন্তর্ভুক্ত। চিকিৎসা পূর্ববর্তী ১ দিন ও পরবর্তী ৫ দিনের চিকিৎসা ব্যয়ও কাভার হয়।

Swasthya Sathi Scheme : প্রায় ১৩ হাজার কোটিতে ১ কোটি মানুষকে পরিষেবা

Read More: Weavers Old Age Pension : তাঁতি ও কারিগরদের আয়ের উৎস সুরক্ষিত করাই উদ্দেশ্য

প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয়ের কভারেজ পায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে। প্রকল্পটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং সুবিধাজনক। অপারেশন ও শল্য চিকিৎসা, হার্টের চিকিৎসা (যেমন বাইপাস সার্জারি), কেমোথেরাপি, রেডিওথেরাপি), মাতৃত্বকালীন সুবিধা (প্রসব সংক্রান্ত চিকিৎসা), শিশুদের চিকিৎসা, ডায়ালাইসিস, অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন, চোখ ও কানের সার্জারি।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে: স্বাস্থ্যসাথী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular