Bangla24x7 Desk: Swasthya Ingit Scheme : ঘরে বসেই দেখিয়ে নিন বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি হাসপাতালের পরিষেবার মান নিয়ে সাধারণ মানুষের অভিযোগ চিরকালের। পকেটের টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হতে হয় রোগীর পরিবার পরিজনদের – রয়েছে এমন ভুরি ভুরি উদাহরণ। তবে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য মধ্যবিত্ত শুরু করে গরিব পরিবারের কিছুটা হলেও সমস্যা মিটেছে। এবার রোগীদের স্বার্থে, রুগীর পরিবারের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে টেলি মেডিসিন পরিষেবা। যার পোশাকি নাম স্বাস্থ্য ইঙ্গিত। স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা ভার্চুয়ালি পাওয়া যায় এর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
কিভাবে কাজ করে এই স্বাস্থ্য ইঙ্গিত ? এই টেলিমেডিসিন পরিষেবার অন্যতম সুবিধা হল চিকিৎসকের চেম্বারে বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই পরিষেবা পাওয়া যায়। তবে আপনি যদি সশরীরে এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে সে ক্ষেত্রে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র অথবা সাব সেন্টারে যেতে হবে রোগীদের । স্বাস্থ্য কেন্দ্রের নার্স স্বাস্থ্য ইঙ্গিত পোটাল চালু করে সেখানে রোগীর নাম নথিভুক্ত করার পাশাপাশি রোগীর কি সমস্যা রয়েছে সেটিও আপলোড করবেন। আপলোড করার পর সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসকের সাথে রোগীর যোগাযোগ করিয়ে দেওয়া হবে এবং এরপর অনলাইনে চিকিৎসকরা রোগীদের সেই ভিডিও কলের মাধ্যমে সমস্যা গুলি জানবেন, রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দেবেন।
Swasthya Ingit Scheme : ঘরে বসেই দেখিয়ে নিন বিশেষজ্ঞ চিকিৎসক
Read More: Pronam Smart Card : প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য সরকার ও কলকাতা পুলিশের যৌথ মানবিক উদ্যোগ
পরবর্তীকালে অ্যাপের মাধ্যমে সেই প্রেসক্রিপশন সাব সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্রে পাঠাবেন। সেটি প্রিন্ট হয়ে রোগীর কাছে আসবে পরবর্তীকালে সেই প্রেসক্রিপশন অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্র থেকে রোগীকে প্রয়োজন মত ওষুধ দেওয়া হবে। মেডিসিন পরিষেবার মাধ্যমে যেমন খরচ কম হয় তেমন পরিষেবাও পাওয়া যায়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ নেওয়ার সুবিধাও রয়েছে। এবার রোগীদের স্বার্থে, রুগীর পরিবারের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে টেলি মেডিসিন পরিষেবা। স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা ভার্চুয়ালি পাওয়া যায় এর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :স্বাস্থ্য ইঙ্গিত
