Thursday, April 30, 2026
Homeঅন্যান্যSikshashree Scheme : আর্থিক সাহায্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি শিক্ষার্থীদের

Sikshashree Scheme : আর্থিক সাহায্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি শিক্ষার্থীদের

Bangla24x7 Desk: Sikshashree Scheme : আর্থিক সাহায্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি শিক্ষার্থীদের। “চাই না অন্ন , চাই না বস্ত্র , অ , আ , ক , খ – আসল অস্ত্র।’’- কানামাছি সিনেমার এই সংলাপটি নিশ্চয়ই আপনার মনে আছে। তবে অ , আ , ক , খ শিখতে গেলে তো চাই বই , খাতা। তাই এবার শিশুদের পড়াশোনার জন্য মনোযোগী করে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। এই সিদ্ধান্ত কার্যকরী করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার ২০২৪-২০১৫ সালে শিক্ষাশ্রী প্রকল্পের সূচনা করেছিল। এই প্রকল্পের আওতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতির শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করাই উদ্দেশ্য রাজ্য সরকারের। তবে এই প্রকল্পের আওতায় নিজের নাম নতিভুক্ত করতে হলে বেশ অনেকগুলি নিয়ম মেনে চলতে হয় আবেদনকারীদের।

আবেদনকারীকে তপশিলি জাতির অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর একটি জাতীয় পর্যায়ের কোন ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে চলবে না , খেয়াল রাখতে হবে যেখানে কোর ব্যাঙ্কের সুবিধা পাওয়া যায়। আবেদনকারী শিক্ষার্থীদের পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হওয়া যাবে না। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতির শিক্ষার্থীরা এই প্রকল্পে আবেদন জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারী যদি একই সময়ে একাধিকবার অর্থ পেয়ে থাকেন তাহলে সেই অর্থ শিক্ষার্থীকে ফেরত দিতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডে স্কলাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল/সরকারি সাহায্যপ্রাপ্ত কোন স্কুল বা সরকার স্বীকৃত কোন বিদ্যালয়ের পূর্ণসময়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

Sikshashree Scheme : আর্থিক সাহায্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি শিক্ষার্থীদের

Read More: Kanyashree Scheme : ৬২ দেশের ৫৫২ টি সোশ্যাল সেক্টর স্কিমের মধ্যে সেরার সেরা সম্মান-স্বীকৃতি

অনলাইনে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং উপজাতি উন্নয়ন বিভাগের বৈধ ওয়েবসাইটটি দেখতে হবে। আবেদনপত্র সঠিকভাবে যথাযথ নিয়ম মেনে পূরণ করে তবেই জমা দিন। শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর পরিচিত পত্র হিসেবে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র , পাসপোর্ট সাইজের ছবি , ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর বিস্তারিত বিবরণ , পারিবারিক আয়ের সংশাপত্র , জাতি সনদ , শিক্ষাগত নথিপত্র থাকা বাধ্যতামূলক।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:শিক্ষাশ্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular