Bangla24x7 Desk: Shramshree : ‘শ্রমশ্রী’ প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কোন কোন নথি থাকা বাধ্যতামূলক? ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারে ধারাবাহিক অভিযোগ উঠে এসেছে। গত সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা বাংলায় ফিরে এলে তারা এই পোটালে নাম নথিভুক্ত করলে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাবেন। কিন্তু ‘শ্রমশ্রী’ প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কোন কোন নথি থাকা বাধ্যতামূলক? জানেন তো ?
‘শ্রমশ্রী’ প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পরিযায়ী শ্রমিকের আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে। পারিবারিক তথ্য অর্থাৎ সদস্য সংখ্যা ও মাসিক আয় সম্পর্কে তথ্য থাকতে হবে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার প্রমাণপত্র থাকতে হবে (যদি থাকে)। ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স , একটি বাতিল চেক, যেখানে অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং ব্যাঙ্কের শাখার নাম স্পষ্টভাবে দেখা যায় ও ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বিবরণ থাকতে হবে। ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের জন্য নথিভুক্ত হয়েছেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্কিল ট্রেনিং সহ জব কার্ড এবং কমিউনিটি কিচেন সন্তানদের স্কুলে ভর্তি সহ নানান সুযোগ সুবিধা পাওয়া যাবে।
Shramshree : ‘শ্রমশ্রী’ প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কোন কোন নথি থাকা বাধ্যতামূলক?
Read More: Shramshree Scheme : ‘শ্রমশ্রী’ প্রকল্পে আবেদন করবেন কীভাবে?
পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্পটি ভিন রাজ্যে হেনস্তার শিকার হয়ে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য এক নতুন দিগন্ত খুলেছে। ভিন রাজ্যে কর্মরত পরিচয় শ্রমিকরা রাজ্যে ফিরে এলে তাদের সম্পূর্ণভাবে রাজ্য সরকার সাহায্য করবে , এই কথা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী প্রকল্পের আওতায় থাকা সমস্ত পরিযায়ী শ্রমিকরা এককালীন পাঁচ হাজার টাকা এবং তার সাথে মাসিক এক বছর পাঁচ হাজার টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের জন্য নথিভুক্ত হয়েছেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্কিল ট্রেনিং সহ জব কার্ড এবং কমিউনিটি কিচেন সন্তানদের স্কুলে ভর্তি সহ নানান সুযোগ সুবিধা পাওয়া যাবে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :শ্রমশ্রী প্রকল্প
