Bangla24x7 Desk: Sabooj Sathi Scheme: সাইকেল প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ক্ষমতায়ন করা লক্ষ্য রাজ্যের। সবুজ সাথী প্রকল্প – পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ যা শিক্ষার প্রসারে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রকল্পের অধীনে সরকার চালিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের সাইকেল সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। অবশ্যই বিনামূল্যে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের স্কুল যাতায়াতের সহায়তা করা এবং তাদের শিক্ষার উৎসাহিত করা। সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা এই প্রকল্প সুবিধা পাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন। রাজ্য সরকারের স্কুল শিক্ষা বিভাগ এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের সহযোগিতায় এই প্রকল্প চালু হয়েছে। সবুজ সাথী প্রকল্প যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৈরি করেছেন এমনই প্রকল্পের অধীনে দেওয়া সাইকেল গুলি ভবিষ্যতের নতুন কীর্তি অর্জন করতে সক্ষম করবে। সবুজ সাথী প্রকল্পের লোগোটি বেশ উল্লেখযোগ্য। সবুজ সাথী প্রকল্প হল শিক্ষা প্রসারের উদ্দেশ্য এবং পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কল্যাণে রাজ্য সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। সবুজ সাথী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াকে আধার কার্ড , শিক্ষার্থীর আইডি , পাসপোর্ট সাইজ ছবি , বাসস্থান সার্টিফিকেট এবং পরিচয় প্রমাণ থাকা বাধ্যতামূলক। তবে অন্যান্য প্রকল্পের মত সবুজ সাথী প্রকল্পের আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন আবেদন করার প্রয়োজন নেই। এই আবেদনের কাজটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যেই পড়ে। পড়ুয়াদের শুধুমাত্র তাদের নিজের নিজের ডকুমেন্টগুলি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
Sabooj Sathi Scheme : সাইকেল প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ক্ষমতায়ন করা লক্ষ্য রাজ্যের
Read More: Nirmal Bangla Scheme: গ্রামীণ ও শহরাঞ্চলে শৌচালয় নির্মাণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য
সবুজ সাথী প্রকল্প আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে অধ্যায়নরত হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে এবং শিক্ষার্থীকে অবশ্যই সরকার পরিচালিত বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে পরিবহনের বাধা দূর করা পরিবহনের খরচ কমিয়ে আর্থিক সঞ্চয় লাভ করতে ও সাহায্য করে। সাইকেল প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ক্ষমতায়ন করা এবং শিক্ষার্থীদের কার্যকলাপ দক্ষতা বৃদ্ধি করে রাজ্য সরকারের উদ্দেশ্য।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:সবুজ সাথী
