Bangla24x7 Desk: PM Kisan Announced: শীঘ্রই অ্যাকাউন্টে আসবে যোজনার টাকা। প্রধানমন্ত্রী কিষান যোজনার ২৩ তম কিস্তির টাকা কবে আসবে কৃষকদের একাউন্টে? সেই বিষয়ে অপেক্ষার অবসান।অবশেষে অপেক্ষার অবসান ! ‘এই’ তারিখ অ্যাকাউন্টে আসবে যোজনার টাকা, জানিয়ে দিল সরকার।সরকারি তরফে কোন ঘোষণা করা না হলেও গত মঙ্গলবার ১৬ই জুন ২৩ তম কিস্তির টাকা কৃষকদের একাউন্টে ট্রান্সফারের ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেছে সরকার।
প্রধানমন্ত্রী কিষান যোজনা সরকারি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে জানানো হয়েছে আগামী ২০ তারিখ কৃষকদের একাউন্টে ২৩ তম কিস্তি প্রধানমন্ত্রী কিষান যোজনা টাকা কৃষকদের পাঠানো হবে। ২০০০ টাকা করে যোগ্য কৃষকেরা টাকা পাবেন। এখনো পর্যন্ত ২২ টি কিস্তি প্রদান করা হয়েছিল। অপেক্ষা ছিল ২৩ তম কিস্তির। প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা প্রকল্প আসলে কি ? এটি দেশের কোটি কোটি কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান প্রকল্প, কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সূচনা করেছিলেন। এর আগে কৃষকদের মধ্যে আলোচনা চলছিল যে জুন মাসের শেষ দিকে কিস্তি আসতে পারে। তবে এখন সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছে।
PM Kisan Announced: শীঘ্রই অ্যাকাউন্টে আসবে যোজনার টাকা
Read More: AC Room Smoking: এসি চালিয়ে ঘরের মধ্যে ধূমপান করছেন না তো ?
এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনটি কিস্তিতে অর্থাৎ প্রতি বছর ২০০০ টাকা করে মোট ছয় হাজার টাকা কৃষকদের একাউন্টে সরাসরি পাঠানো হয় কেন্দ্রের তরফে। তবে প্রকল্পের টাকা পাওয়ারও বেশ কিছু শর্ত রয়েছে। নিয়মমাফিক শর্ত না মানলে এই টাকা পাওয়া যায় না। কৃষকদের টাকা সেক্ষেত্রে আটকে যেতে পারে। নিয়ম অনুযায়ী ব্যাংক একাউন্ট এবং আইএফএসসি কোড ভুল থাকলে। আধার এবং ব্যাংক একাউন্ট সেটিং সম্পূর্ণ না হলে, ব্যাংক একাউন্টের ই কেওয়াইসি সহ জমির তথ্য আপডেট না থাকলে কৃষকদের এই যোজনার টাকা আটকে যেতে পারে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন ? এর জন্য প্রধানমন্ত্রী কিষান যোজনারর সরকারি ওয়েবসাইটে যান। ফার্মাস কর্নার বিভাগে ক্লিক করুন। নো ইয়োর স্ট্যাটাস অপশনে যান। নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড প্রবেশ করান। এরপর ই-কেওয়াইসি, আধার ব্যাঙ্ক সিডিং এবং ল্যান্ড সিডিং স্ট্যাটাস দেখতে পারবেন।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:প্রধানমন্ত্রী কিষান যোজনা
