Wednesday, June 10, 2026
Homeঅন্যান্যRefrigerator Clean: ফ্রিজের দরজার 'রাবার' কালো? রয়েছে সমাধান

Refrigerator Clean: ফ্রিজের দরজার ‘রাবার’ কালো? রয়েছে সমাধান

Bangla24x7 Desk: Refrigerator Clean: ফ্রিজের দরজার ‘রাবার’ কালো? রয়েছে সমাধান। ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্র। নিয়মিত পরিষ্কার না করলে ফ্রিজের দরজার রাবার বা রেফ্রিজারেটর গ্যাসকেট-এ জমতে থাকে ধুলো, তেলচিটে ময়লা এবং ছত্রাক। এই ময়লা রাবারকে কালো করে। রাবার নষ্ট হয়ে গেলে ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হয় না, ফলে ঠান্ডাও কম হতে শুরু করে। তবে চিন্তার কোনও কারণ নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপাদান ব্যবহার করেই খুব সহজে পরিষ্কার করা যায় ফ্রিজের দরজার রাবার।

টুথপেস্ট ও লেবুর রসে ঝটপট পরিষ্কার – প্রথমে একটি স্প্রে বোতলে হালকা গরম জল নিয়ে রাবারের ভাঁজে ভাঁজে স্প্রে করুন। এরপর যে কোনও সাধারণ টুথপেস্ট রাবারের উপর লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন তারপর জল ও লেবুর রস মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে রাবারের উপর ঢালুন। একটি স্ক্রাবার বা নরম ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে নিন। টুথপেস্টে থাকা ঘষামাজা করার উপাদান জমে থাকা ময়লা সহজেই তুলে দেয়। সবশেষে একটি ভেজা কাপড় দিয়ে রাবারটি মুছে পরিষ্কার করুন। প্রয়োজনে রাবারের ভাঁজের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলেই রাবার ঝকঝকে হয়ে উঠবে।

Refrigerator Clean: ফ্রিজের দরজার ‘রাবার’ কালো? রয়েছে সমাধান

Read More: Extreme Heat and AC Use: গরমে অফিস, বাড়ি ফিরে এসি চালাচ্ছেন?

বেকিং সোডার ম্যাজিক – ফ্রিজের রাবার পরিষ্কার করার আরেকটি কার্যকর উপায় হল বেকিং সোডা। এক কাপ জলের সঙ্গে আধ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে একটি তরল তৈরি করুন। এবার একটি পরিষ্কার কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে ফ্রিজের দরজার রাবার ভালোভাবে মুছে নিন। বেকিং সোডা রাবারের ভিতরে আটকে থাকা ময়লা, তেলচিটে ভাব এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে ফ্রিজের গ্যাসকেট দীর্ঘদিন ভালো থাকবে এবং ফ্রিজের কার্যক্ষমতাও বজায় থাকবে। সামান্য যত্নেই ফ্রিজের দরজার রাবার থাকবে পরিষ্কার, আর ফ্রিজও কাজ করবে আগের মতোই দক্ষতার সঙ্গে। মাসে অন্তত একবার ফ্রিজের রাবার পরিষ্কার করুন। পরিষ্কারের পর রাবার অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ধারালো বস্তু দিয়ে রাবার পরিষ্কার করবেন না। রাবারে ফাটল দেখা দিলে দ্রুত পরিবর্তন করুন, না হলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular