Sunday, April 26, 2026
Homeঅন্যান্যPM Gram Sadak Yojana : প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে উন্নয়নের আলো

PM Gram Sadak Yojana : প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে উন্নয়নের আলো

Bangla24x7 Desk: PM Gram Sadak Yojana : প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে উন্নয়নের আলো। গরিব , কৃষক , যুবক , নারী এবং গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী যোজনা। তবে এর আরো একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা , যে প্রকল্প ভারতের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনধারায় এনেছে আমূল পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষের জীবনধারার মান উন্নত করতে প্রধানমন্ত্রী যোজনা চালু হয়েছে। ২০০০ থেকে ২০১৪ – প্রথম পর্যায়ে নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে ১.৩৫ লক্ষ গ্রামকে সংযুক্ত করা হয়েছে। প্রায় তিন দশমিক ৬৮ লক্ষ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রথম পর্যায়ে। ২০১৩ সালে মূলত বিদ্যমান গ্রামীণ সড়কগুলি উন্নয়ন ও প্রশস্তকরনের কাজ করা হয়। ২০১৯ থেকে ২০২৫ – এই পর্যায়ে ১.২৫ লক্ষ কিলোমিটার সড়ক নির্মাণ ও গ্রামীণ হাট , স্বাস্থ্য কেন্দ্র স্কুল ইত্যাদির গ্রামগুলিকে আরো ভালোভাবে সংযুক্ত করা হয়েছে।

২০০০ সালের ২৫শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সূচনা হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হলে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প। যার মাধ্যমে গ্রামগুলিকে পাকা রাস্তার মাধ্যমে শহর ও প্রধান সড়কের সাথে যুক্ত করা হয়। তবে এক্ষেত্রে দেশের প্রত্যন্ত , দুর্গম ও অবহেলিত গ্রামগুলিকে প্রাধান্য দেওয়া হয়। উপযুক্ত সড়ক সংযোগ শিক্ষা স্বাস্থ্যসেবা ও বাজারের এবং উন্নয়নের সুবিধা যাতে সহজে পৌঁছে যায় সেজন্যই চালু করা হয়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। বলা যায় ভারতের প্রতিটি গ্রামে পৌঁছে যাক উন্নয়নের আলো – স্বপ্ন নিয়েই তৈরি হয়েছিল ঐতিহাসিক প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ২০১৫ সালে নভেম্বর মাসে প্রকল্পটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ আর্থিক সহায়তায় পরিচালিত হয়। কবে এক্ষেত্রে সমতল অঞ্চলের জন্য কেন্দ্র ৬০ শতাংশ এবং রাজ্য চল্লিশ শতাংশ অর্থ প্রদান করে। তবে উত্তর-পূর্ব এবং হিমালয়ান রাজ্যগুলির জন্য এই অনুপাত ৯০:১০।

PM Gram Sadak Yojana : প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে উন্নয়নের আলো

Read More: Care Heart Health Insurance : হৃদরোগে আক্রান্ত হলেও চিন্তা নয়! আপনার জন্য রয়েছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরীর মুখ্য উদ্দেশ্য ছিল ৫০০ জনের বেশি জনসংখ্যা বিশিষ্ট সমতল এলাকার গ্রাম এবং আড়াইশো জনের বেশি জনসংখ্যা বিশিষ্ট পাহাড়গুলিকে পাকা রাস্তার মাধ্যমে যুক্ত করা এবং কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ মসৃণ নাগরিক জীবনের দৃষ্টান্ত স্থাপন করা। তবে এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি ও বিশেষভাবে উল্লেখযোগ্য। গুনমান নিয়ন্ত্রণ স্তরের প্রথম পর্যায়ে নির্মাণকারী সংস্থা নিজের কাজের গুণমান পরীক্ষা করে। গুনমান নিয়ন্ত্রণ স্তরের দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকার দ্বারা নিযুক্ত স্বাধীন পর্যবেক্ষকরা সাইট পরিদর্শন করেন। গুনমান নিয়ন্ত্রণ স্তরের তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত জাতীয় মান নিয়ন্ত্রকরা যাচাই করেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন এত গুরুত্বপূর্ণ ? এর মাধ্যমে শিক্ষায় সুযোগ বৃদ্ধি , উন্নত চিকিৎসা পরিষেবা , কর্মসংস্থান ও নারীদের জীবন যাত্রার উন্নয়ন সহ অর্থনৈতিক উন্নয়ন গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন দ্রুত প্রশাসনিক পরিকাঠামো গঠন এবং সামাজিক সংহতি বৃদ্ধির মত একাধিক সুবিধা পাওয়া যায়।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular