Bangla24x7 Desk: PM GaribKalyan Anna Yojana : ২০২৮ পর্যন্ত বিনামূল্য রেশন! কেন্দ্রীয় সরকারের বিরাট ঘোষণা। আজকালকার যুগে কোন কিছুই ফ্রিতে পাওয়া যায় না। যাই কিছু আপনি কিনেন না কেন আপনাকে টাকা দিয়েই কিনতে হবে। তবে একবার ভাবুন আপনি যদি পেটের অন্ন সংস্থানের জন্য ফ্রিতে রেশন পান! আজ্ঞে হ্যাঁ! ফ্রিতে রেশন প্রদানের কথা ঘোষণা করেছে ভারত সরকার। তবে শুধু একদিন বা দুদিনের জন্য নয় ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। ভারত সরকারের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতিমাসে পাঁচ কেজি চাল গম এবং আটা বিনামূল্যে পেয়ে থাকেন দেশের প্রায় ৮০ কোটি মানুষ। বর্তমানে ওই প্রকল্প চলছে তবে সেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছে।
অতিমারির সময় কেন্দ্রীয় সরকারের তরফে দেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু হয়েছিল। দেশের দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই প্রকল্প চালু , যার পোশাকি নাম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের খাদ্যের প্রয়োজন মেটানো ও দারিদ্রতা দূর করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। এই প্রকল্পের স্বচ্ছতা আরো বাড়ানো হয়েছে রেশন কার্ডের ডিজিটালাইজেশন এবং আধার কার্ডে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে। তবে ভোটবাক্সকে নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ বলে মত বিরোধীদের।
PM GaribKalyan Anna Yojana : ২০২৮ পর্যন্ত বিনামূল্য রেশন! কেন্দ্রীয় সরকারের বিরাট ঘোষণা
Read More: Modi Government Farmer ID : কৃষকদের জন্য ফার্মার আইডি কার্ড
কিন্তু কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা ? ভূমিহীন কৃষির শ্রমিক আদিবাসী সম্প্রদায় ও বিভিন্ন দরিদ্র গোষ্ঠী যারা অন্ত্যদয় অন্ন যোজনার তালিকাভুক্ত তারা বিনামূল্যে রেশন পাবেন। বিভিন্ন বয়স্ক ও প্রতিবন্ধী সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতরাই বিনামূল্যে রেশন পেতে পারেন। এছাড়া এনএফএসএ তালিকাভুক্ত বিভিন্ন দরিদ্র পরিবার যারা মাসিক সাবসিডি মূল্য পায় ব্যক্তি পিছু ৫ কেজি চাল ও গম বা জোয়ার ইত্যাদির ক্ষেত্রে। ভারত সরকারের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতিমাসে পাঁচ কেজি চাল গম এবং আটা বিনামূল্যে পেয়ে থাকেন দেশের প্রায় ৮০ কোটি মানুষ। এই প্রকল্পের স্বচ্ছতা আরো বাড়ানো হয়েছে রেশন কার্ডের ডিজিটালাইজেশন এবং আধার কার্ডে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
