Thursday, April 30, 2026
Homeঅন্যান্যPathasathi Scheme : যাত্রীসেবার উদ্দেশ্যে সরকারি বিশ্রামাগার নির্মাণ, সঙ্গে স্থানীয় কর্মসংস্থান

Pathasathi Scheme : যাত্রীসেবার উদ্দেশ্যে সরকারি বিশ্রামাগার নির্মাণ, সঙ্গে স্থানীয় কর্মসংস্থান

Bangla24x7 Desk: Pathasathi Scheme : যাত্রীসেবার উদ্দেশ্যে সরকারি বিশ্রামাগার নির্মাণ, সঙ্গে স্থানীয় কর্মসংস্থান। পশ্চিমবঙ্গের জনগণের জন্য সর্বদাই চিন্তাশীল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যবাসী যে কোন সুযোগ সুবিধা পাওয়া এবং যেকোন রকম অসুবিধায় পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী , রাজ্যের জনগণ যাতে সর্বোচ্চ পরিষেবা পান বিষয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প পথসাথী প্রকল্প। ২০১৬ সালে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রীসেবার উদ্দেশ্যে সরকারি বিশ্রামাগার নির্মাণ – এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘকালীন যাত্রাপথে বিশ্রামাগার থাকলে ঘটনার সম্ভাবনা ও অনেক ক্ষেত্রেই কমে যায়।

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পর্যটন দপ্তরের অন্তর্গত পথসাথী প্রকল্প ২০১৬ সালে চালু হলেও বর্তমানে এই প্রকল্প সক্রিয় এবং চালু রয়েছে। সুবিধাজনক ব্যাপার হল এই প্রকল্পের আবেদনের জন্য কোন রকম নির্দিষ্ট বয়সসীমা নেই যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করা যায়। জাতীয় ও রাজ্য সড়কে যাত্রীদের জন্য বিশ্রামাগার, যাত্রীদের জন্য খাবার সব জায়গায় এবং বিশ্রামের সুবিধা এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা এই প্রকল্পের অন্যতম সুবিধা। পথসাথী প্রকল্পের মাধ্যমে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। স্থানীয় উদ্যোক্তা বা স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী কেন্দ্র পরিচালনার জন্য আগ্রহী থাকলে আবেদন করতে পারে। প্রকল্পের অধীনে নির্মিত এয়ারকন্ডিশনের ব্যবস্থা থাকে এমনকি ওয়েটিং রুমে সুবিধার পাশাপাশি থাকে খাদ্যের চাহিদা মেটানোর জন্য রেস্টুরেন্টের সুবিধা।

Pathasathi Scheme : যাত্রীসেবার উদ্দেশ্যে সরকারি বিশ্রামাগার নির্মাণ, সঙ্গে স্থানীয় কর্মসংস্থান

Read More: Anandadhara Scheme : গ্রামীণ দরিদ্র মহিলাদের স্ব-নিযুক্ত এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য রাজ্য সরকারের

পথসাথী প্রকল্পের অধীনে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর আধুনিক সুবিধা সম্পন্ন বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। বিশেষত মহিলাদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করাই রাজ্য সরকারের অন্যতম সফল কাজ। মহিলাদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার পথসাথী প্রকল্পের মাধ্যমে সড়কপথে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন বিশ্রামাগার নির্মাণ করেছে। বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সময় বিশেষত মহিলাদের শৌচালয় সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় এইসব সমস্যা থেকে যাত্রীদের মুক্ত করতে এবং রাতে বিশ্রামের সুবিধা জনক পরিস্থিতি তৈরি করতে রাজ্য সরকারের অধীনে পে এন্ড ইউজড শৌচাগার এবং যাত্রীদের জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:পথসাথী প্রকল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular