Bangla24x7 Desk: Old Age Pension : নতুন আবেদনকারীরা কি টাকা পাবেন ? আবেদন করেছেন প্রায় ৭ লক্ষেরও বেশি নাগরিক , দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন করে প্রায় এক লক্ষ নাগরিকের আবেদন – বার্ধক্য ভাতা জন্য দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন , নতুন বার্ধক্য ভাতা টাকা কবে পাওয়া যাবে ? রাজ্য সরকারের তরফ থেকে কি কোন নতুন নির্দেশিকা রয়েছে ? জেনে নিন। ৬০ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন পান – বার্ধক্য ভাতা প্রকল্পটি কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে তৈরি। নিয়ম অনুসারে , এই প্রকল্পের একটি অংশ বহন করে কেন্দ্রীয় সরকার ও অপর অংশটি বহন করে রাজ্য সরকার।
৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে দেয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে , বাকি ৭০০ টাকা দেয় রাজ্য সরকার। এই তেমনি ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সকলেই সমান সমান টাকা অর্থাৎ ৫০০ টাকা করে দেয়। এই বার্ধক্য ভাতা টাকা নির্দিষ্ট উপভোক্তার ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যায়। একমাত্র বার্ধক্য ভাতার উপভোক্তা যদি মারা যান সে ক্ষেত্রে সেই শূন্যস্থানে নতুন নাম নথিভুক্ত করা হয়। বার্ধক্য ভাতার টাকা পেতে কিভাবে করবেন আবেদন ? প্রথমে আবেদনকারীকে বার্ধক্য ভাতার নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে।
Old Age Pension : নতুন আবেদনকারীরা কি টাকা পাবেন ?
Read More: West Bengal Rainy Weather : রাজ্যের ৮ জেলায় বজ্র-বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি , চোখ রাঙাচ্ছে কালবৈশাখী
নথি হিসাবে ব্যাঙ্ক একাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স , আধার কার্ডের জেরক্স , আবেদনকারীর বাৎসরিক আয়ের শংসাপত্র এবং আবেদনকারীর ভোটার কার্ডে জেরক্স দেওয়া বাধ্যতামূলক। সূত্রের খবর , আগামী এপ্রিল মে মাসের বেশ কিছু নতুন আবেদনকারী বার্ধক্য ভাতা টাকা পেতে পারেন। বার্ধক্য ভাতা আবেদন পত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তবে এই নথিভুক্ত করা হয়। যদিও বেশ কয়েকদিন আগে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে হওয়া বৈঠকে বার্ধক্য ভাতার নতুন করে কোটা বাড়ানো হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের জন্য প্রায় দেড় লক্ষ নতুন আবেদনকারীর কোটা রয়েছে। ৬০ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন পান – বার্ধক্য ভাতা প্রকল্পটি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে তৈরি।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :বার্ধক্য ভাতা
