Bangla24x7 Desk: Nabanna: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় খবর নবান্নের। বাংলার শ্রমিককে বাংলাতেই কাজ, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে বিশেষ অভিযান নবান্নের। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা ছিল, “আপনারা ফিরে আসুন…”। বাংলায় কাজের সুযোগ তৈরি করে দেওয়ার আশ্বাসের পর এবার সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নিল নবান্ন। নবান্ন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের পরিবারগুলিকে দ্রুত কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বাইরে থাকা প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করে বাংলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতর ও জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে কর্মসংস্থানের উদ্যোগ, সরকারের লক্ষ্য, রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে সরকারি কর্মসংস্থান প্রকল্পের আওতায় নিয়ে আসা। চিহ্নিত পরিবারগুলিকে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’-এর আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি যোগ্য পরিবার গুলিকে বছরে ১২৫ দিনের কাজের সুযোগ করে দিতে জেলায় জেলায় বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার পথ সহজ করাই সরকারের অন্যতম লক্ষ্য।নবান্ন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের পরিবারগুলিকে দ্রুত কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বাইরে থাকা প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করে বাংলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Nabanna: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় খবর নবান্নের
Read More:
পরিযায়ী শ্রমিকের সংখ্যায় শীর্ষে মুর্শিদাবাদ, নবান্নের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যার নিরিখে প্রথমে রয়েছে মুর্শিদাবাদ। জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। এরপর রয়েছে মালদহ, পশ্চিম মেদিনীপুরর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান। লক্ষ্য বাংলাতেই কর্মসংস্থান-পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজের জন্য পাড়ি দেওয়ার প্রবণতা কমিয়ে নিজের রাজ্যেই কাজের সুযোগ তৈরি করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জেলা স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর “আপনারা ফিরে আসুন” বার্তার পর এবার বাংলার শ্রমিকদের বাংলাতেই কাজ দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে রাজ্য প্রশাসন।
