Bangla24x7 Desk: Muktir Alo Scheme : সমাজের বিশেষ মহিলাদের স্বাবলম্বী হতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা রাজ্যের। খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী , কন্যাশ্রী থেকে যুবশ্রী – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্য সরকারের অনেক প্রকল্পের কথাই তো শুনেছেন। কিন্তু রাজ্য সরকারের মুক্তির আলো প্রকল্পের কথা আপনি জানেন তো ? ২০১৫ সালে ৪ ঠা সেপ্টেম্বর এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন মুক্তির আলো প্রকল্প , বর্তমানেও চালু রয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হল , এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য সমাজের বিশেষ এক গোষ্ঠীর মহিলারা। বলা ভালো , সমাজের অন্ধকার পল্লীর মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা।
মুখে চড়া মেকআপ , পরণে আকর্ষণীয় রঙিন শাড়ি , চোখে মুখে ইশারায় ও আকারে ইঙ্গিতে নিজের মনের ভাব বোঝানোর চেষ্টা , এতক্ষণে বোধহয় আর বুঝতে অসুবিধা নেই যে কাদের কথা বলা হচ্ছে। তাদের সন্তানদেরও এই সমাজে তেমন একটা ঠাঁই হয় না কোন ভদ্র শিক্ষিত সমাজ তাদের মেনে নেয় না বরং চিরকাল বাঁকা চোখে কু-নজরেই দেখেছে তাদের। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এক শ্রেণী এবার তাদেরও ব্যবসা শুরু করবার জন্য আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। শুধু তাই নয় অভিনয় প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদের স্বনির্ভর করে তোলার এক প্রচেষ্টা। এই প্রকল্পের আওতায় থাকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ চলাকালীন তাদের ধরন প্রসঙ্গে সমস্ত দায়িত্ব সরকারের। মুক্তির আলো প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ এবং স্পাইস গ্রাইন্ডিং ও ব্লক প্রিন্টিং এর ওপরেও প্রশিক্ষণের উপর ব্যবস্থা।
Muktir Alo Scheme : সমাজের বিশেষ মহিলাদের স্বাবলম্বী হতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা রাজ্যের
Read More: PM Surya Ghar Yojana : অতি অল্প টাকায় প্রাকৃতিক উপায়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে কেন্দ্রীয় সরকার
এটি একটি নয় মাসের প্রশিক্ষণ যেখানেই ওই কর্মীদের মাসিক স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে যদি কোন কর্মী ব্যবসা করতে চান তাহলে সে ক্ষেত্রে রাজ্য সরকার জ্যোতিষ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে তাদের। এছাড়া টায়ার টিউবের ব্যবহার করন এবং প্রশিক্ষণ ও ক্যাফেটেরিয়া ম্যানেজমেন্ট এর মত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মূলত যারা এই পেশা থেকে বেরিয়ে আসতে চান এবং যারা এই পেশাটির সঙ্গে যুক্ত থাকতে প্রতিনিয়ত বাধ্য তাদের জন্যই রোজগারের ভিন্ন উপায় হিসেবে এই প্রকল্পের সূচনা। বিভিন্ন নির্যাতিতাদের সমাজের মূল পথে ফিরিয়া না এই প্রকল্পের এক ও অদ্বিতীয় লক্ষ্য।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:মুক্তির আলো
