Tuesday, April 28, 2026
Homeঅন্যান্যMGNREGA Scheme Update : মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

MGNREGA Scheme Update : মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Bangla24x7 Desk: MGNREGA Scheme Update : মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বাড়ল ন্য়ূনতম কাজের দিন, বাড়ল রোজগারও। আবার বদলে গেল নাম। মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে মনরেগার নাম বদলে রাখা হল ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। যেখানে ন্যূনতম কাজের দিন ছিল ১০০। তা বাড়িয়ে করা হল ১২৫। অর্থাৎ এবার থেকে বছরে এই যোজনার আওতায় কমপক্ষে ১২৫ দিনের কাজ দেওয়া হবে। যার দরুণ দেওয়া হবে ন্যূনতম ২৪০ টাকা প্রতিদিন। মনরেগা নিয়ে অভিযোগের শেষ নেই।

হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরেই বাংলার সঙ্গে তৈরি হওয়া বিবাদ নিয়ে ব্যাকফুটে পড়েছে কেন্দ্র। বকেয়া টাকা মিটিয়ে দেওয়া থেকে পুনরায় ১০০ দিনের কাজ চালু করা, কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মর্মে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। একাংশ মনে করছেন, সেই দাগ তুলতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের গঠন, পরিকাঠামো এবং অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে। মূল লক্ষ্য – গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। নাম বদলের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকে।

MGNREGA Scheme Update : মনরেগা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Read More: Swasthya Bandhu Scheme : রাজ্যের দীর্ঘদিনের স্বাস্থ্য বীমা প্রকল্পের সাথে সম্পর্কিত

সরকারি সূত্রে খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরও জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একইসঙ্গে কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের। মূল লক্ষ্য – গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। নাম বদলের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে মনরেগার নাম বদলে রাখা হল ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। যেখানে ন্যূনতম কাজের দিন ছিল ১০০। তা বাড়িয়ে করা হল ১২৫। সূত্রের খবর, যেহেতু এটি আইন, তাই সংসদ চলাকালীন কিছু পরিবর্তন করতে গেলে বিল পেশ করতে হয়। সোমবারই বিলটি পেশ হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হতে চলেছে, সেইসঙ্গে মজুরিও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular