Tuesday, April 28, 2026
Homeঅন্যান্যMahatmashree Update : কর্মশ্রী থেকে মহাত্মাশ্রী, নাম বদলের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Mahatmashree Update : কর্মশ্রী থেকে মহাত্মাশ্রী, নাম বদলের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Bangla24x7 Desk: Mahatmashree Update : কর্মশ্রী থেকে মহাত্মাশ্রী, নাম বদলের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মাশ্রী’ করার সিদ্ধান্ত কার্যকর করল নবান্ন। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মহাত্মা গান্ধীর নাম ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি মর্মাহত। সেই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত করা হবে বলে জানান তিনি। শনিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে সেই ঘোষণাই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৭ মার্চ রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের আওতায় জব কার্ডপ্রাপ্ত সকল গ্রামীণ অদক্ষ শ্রমিক রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে কাজের সুযোগ পাচ্ছেন। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নমূলক নানা কাজে জব কার্ডধারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, প্রকল্পটির সংক্ষিপ্ত নাম হবে ‘মহাত্মাশ্রী’ এবং বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই নাম কার্যকর হবে। শনিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে সেই ঘোষণাই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

Mahatmashree Update : কর্মশ্রী থেকে মহাত্মাশ্রী, নাম বদলের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Read More: Unoyoner Panchali : ডায়মন্ড হারবারে পাঁচালির সুরেই প্রকাশ ১৫ বছরের উন্নয়নের খতিয়ান

জানানো হয়েছে, নাম পরিবর্তনের ফলে জব কার্ড থাকা শ্রমিকরা আগের মতোই এই প্রকল্পের আওতায় কাজ পাবেন। কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহাত্মাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচির আওতায় প্রতি অর্থবর্ষে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে ১০০ দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থান প্রদান করা। প্রসঙ্গত, বৃহস্পতিবার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মহাত্মা গান্ধীর নাম ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি মর্মাহত। সেই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular