Bangla24x7 Desk: Madhyamik Exam 2025 : মাধ্যমিকের পরীক্ষকদের খাতা দেখার নিয়মেও কড়া নির্দেশ। শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এবার ফলপ্রকাশের পালা। মাধ্যমিক পরীক্ষা , প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। পরীক্ষার আগে যেমন ছাত্র-ছাত্রীদের মনে ঘোরাফেরা করে যে প্রশ্ন কেমন হবে ? ঠিক তেমনি পরীক্ষা দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের মনে কিন্তু একটাই প্রশ্ন ঘোরাফেরা করে যে খাতা কেমন ভাবে দেখা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি , মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে। সেই নিয়মগুলি পরীক্ষকদের পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হয়। সামান্যতম ভুল হয়ে গেলেই কিন্তু খাতা বাতিল হয়ে যায়। প্রতিটি পরীক্ষার্থীর উত্তর পত্র যাতে সঠিকভাবে মূল্যায়ন করা হয় সেই জন্য পরীক্ষকদের কিছু নির্দেশ দেওয়া হয়।
প্রথমত , পরীক্ষকদের অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী তাদের মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা দায়িত্ব দেওয়া হয়। পর্ষদ নির্দেশিত প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি থাকে যেখানে উল্লেখ করা থাকে যে কোন প্রশ্নের নম্বর কিভাবে দিতে হবে। দ্বিতীয়ত , লিখিত উত্তর মূল্যায়ন পরীক্ষার্থীর লেখা সঠিক বানান , ব্যাকরণগত পদ্ধতি , স্পষ্ট লেখা হলে বেশি নম্বর পাওয়া সম্ভাবনা থাকে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সৃজনশীল প্রশ্ন গাইডলাইন অনুসারে ধাপে ধাপে নম্বর দেওয়া হয়।
Madhyamik Exam 2025 : মাধ্যমিকের পরীক্ষকদের খাতা দেখার নিয়মেও কড়া নির্দেশ
Read More: Weather In West Bengal : মার্চেই তীব্র গরম, আবহাওয়া বদলাতে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী
তৃতীয়ত , মূল্যায়ন করার পর ফল প্রকাশের পরে পরীক্ষার্থী যদি মনে করে তার প্রত্যাশা তুলনায় কম নম্বর পেয়েছে তাহলে সে ক্ষেত্রে আবারো মূল্যায়নের জন্য আবেদন করতে পারে। যাকে চলতি কথায় খাতা রিভিউ করা বলা হয়। তবে শুধুমাত্র পরীক্ষকদের নয় , পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশ থাকে। সংক্ষিপ্ত উত্তর হলে বিষয়ের সারসংক্ষেপ হিসেবে মূল বিষয়ের উল্লেখ করলেও নম্বর ভালো পাওয়া যায়। ব্যাকরণ প্রশ্নের উত্তরে বানান ভুল থাকলে কিছু নম্বর কাটা যেতে পারে। সঠিক তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা হিসেবে প্রশ্নের উত্তর দিলে সঠিক নম্বরও পাওয়া যাবে।মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে। এবং সেই নিয়মগুলি পরীক্ষকদের পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হয়। সামান্যতম ভুল হয়ে গেলেই কিন্তু খাতা বাতিল হয়ে যায়।
