Bangla24x7 Desk: Khelashree Scheme : খেলাধূলার মানোন্নয়নের পাশাপাশি উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য। রাজ্যে শুধুমাত্র যে স্বাস্থ্য , শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের সংজ্ঞা লেখা হয়েছে তা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে খেলাধুলার মান উন্নয়নের বিষয়ক ব্যাপারেও নজর দিয়েছেন। রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্রীড়া উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গুলিকে একত্রে নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে উন্নত মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলার বিখ্যাত ও সফল ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া প্রতিভাকে সম্মানিত করা ও পুরস্কৃত করাও এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত খেলাশ্রী প্রকল্পটি ২০১১-১২ আর্থিক বছরে চালু হয়েছিল। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর আওতাধীন এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্লাবকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সহ খেলাধুলার প্রশিক্ষণ এবং খেলাধুলার নানান সামগ্রিক ক্রয় থেকে শুরু করে খেলাধূলা করার জন্য গৃহ নির্মাণ করার জন্য অর্থ প্রদান করা হয়। রাজ্যস্তরের বিভিন্ন ক্রীড়া সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান। সূত্রের খবর, প্রথম বছর দু’লক্ষ টাকা ও পরের তিন বছর এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্রীড়া উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গুলিকে একত্রে নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নবীনদের কাজকে আরো গতিশীল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Khelashree Scheme : খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য
Read More: Sukanya Samriddhi Yojona : মেয়ের বয়স ২১ হলেই পাওয়া যাবে ৭১ লাখ টাকা!
বিভিন্ন স্তরে ফুটবল বিতরণের মাধ্যমে বাংলার ফুটবল চর্চাকে আরো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। রাজ্যস্তরের বিভিন্ন ক্রীড়া সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান। ক্রীড়াক্ষেত্রে স্থায়ী প্রশিক্ষণ শিবির গুলিকে বছরে এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়। বাংলার বিখ্যাত ও সফল ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া প্রতিভাকে সম্মানিত করা ও পুরস্কৃত করাও এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য। সূত্রের খবর, প্রথম বছর দু’লক্ষ টাকা ও পরের তিন বছর এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে নবীনদের কাজকে আরো গতিশীল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর
