Bangla24x7 Desk: Duare Sarkar Scheme : আউট রিচ ক্যাম্প করে জনগণের দুয়ারে পরিষেবা। দুয়ারে সরকার – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প রাজ্য বাসির সুবিধার্থে একাধিকবার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। খাদ্য সাথী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী ও কন্যাশ্রী এবং নতুন ব্যাংক একাউন্ট খোলা সহ কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ভুল সংশোধনের মত কাজ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে করা হয়ে থাকে। ২০২০ সালের পয়লা ডিসেম্বর এই প্রকল্পের সূচনা হয়। এটি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি উদ্যোগ যার লক্ষ্য হল আউট রিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া। সঙ্গে রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলিকে পৌঁছে দেওয়া।
দুয়ারে সরকার প্রকল্পের উপকারিতা কি ? এই ছবিটা গুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা , পেনশন , বৃত্তি সহ কৃষকদের জন্য নিশ্চিত আয় ইত্যাদি। একই ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসাথে পাওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। যেখানে বছরের একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় কেন তৈরি করা হয়। এর মাধ্যমে যাবতীয় সমস্যা সমাধান করে থাকে রাজ্য সরকার। শেষ হয়ে গেলে পরবর্তী শিবির কবে হবে সেটা পূর্বে জানিয়ে দেওয়া হয়। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ইলেকট্রিক ভান্ডার সহ রেশন কার্ড কিশান ক্রেডিট কার্ড সহ ২৭ টি জনকল্যাণমূলক প্রকল্প সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে গেছে।
Duare Sarkar Scheme : আউট রিচ ক্যাম্প করে জনগণের দুয়ারে পরিষেবা
Read More: Pathashree Scheme : পশ্চিমবঙ্গ সরকারের “পথশ্রী অভিযান” প্রকল্প একটি সড়ক মেরামতের প্রকল্প
২০২২ সালের ১৯শে ডিসেম্বর কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্র দেশের সেরা প্রকল্প হিসেবে ২০১৭ প্রকল্পটিকে নির্বাচিত করেন। রাষ্ট্রপতি দ্রৌপদীর মুরমু ২০২৩ সালে ৭ই জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করেন। এছাড়া তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া এওয়ার্ড ২০২২ এর সর্বোচ্চ পুরস্কার হিসেবে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার সম্মানিত করা হয়। পাশাপাশি দুয়ারে সরকার স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ইলেকট্রিক ভান্ডার সহ রেশন কার্ড কিশান ক্রেডিট কার্ড সহ ২৭ টি জনকল্যাণমূলক প্রকল্প সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে গেছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি উদ্যোগ যার লক্ষ্য হলো আউট রিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে: দুয়ারে সরকার
